৩০ নবীজীর স. নামায অগ্রসর হয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই ধারাই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ । তাদের কারো মনে শয়তান এই কুমন্ত্রণা দিতে পারেনি যে, হাদীস্রে হুকুম- আহকাম ফিকহের আকারে সংকলিত হয়ে যাওয়ার পর হাদীস শরীফের পঠন- পাঠন, চর্চা ও গবেষণার কোনো প্রয়োজন নেই। (নাউযুবিল্লাহ)। তদ্রুপ এই প্রশ্নও সৃষ্টি করতে সক্ষম হয়নি যে, হাদীস শরীফ থাকা অবস্থায় ফিকহ ও ফুকাহার প্রয়োজন কী? কেননা, তাদের কাছে এটা পরিষ্কার ছিল যে, কুরআন মজীদের পরে দ্বীনের সবচেয়ে বড় ও বিভূত দলীল সুন্নাহ। আর এর সবচেয়ে বড় সূত্র হচ্ছে হাদীস শরীফ । এটা দীনের দ্বিতীয় দলীল ও দ্বীনী বিধি-বিধানের দ্বিতীয় সূত্র। অতএব এর প্রয়োজন কখনও ফুরোবে না। একইভাবে এটাও তাদের সামনে পরিষ্কার ছিল যে, ফিকহে ইসলামী হাদীস শরীফ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বরং হাদীস শরীফ ও শরীয়তের অন্যান্য দলীল ছারা প্রমাণিত বিধিবিধানের ব্যাখ্যা-বিশ্লেষণ, বিন্যাস ও সংকলন। খোদ হাদীস শরীফেও ফিকহের গুরুত্ব ও ফকীহর মর্যাদা তুলে ধরা হয়েছে এবং স্বয়ং হাদীস বিশারদ ইমামগণও ফকীহদের শরণাপন্ন হতেন এবং অন্যদেরকেও এর পরামর্শ দিতেন। এজন্য এই প্রশ্নই অবান্তর যে, হাদীস শরীফ থাকা অবস্থায় ফিকহের প্রয়োজন কী? প্রত্যেক যুগে যারা সঠিক উদ্দেশ্যে ও সঠিক পন্থায় হাদীস শরীফ অধ্যয়ন করেছেন তারা ফিকহ ও ফুকাহার প্রয়োজন বোধ করেছেন প্রচণ্ভাবে। হাদীস থাকতে ফিকহের প্রয়োজন কী এই প্রশ্ন্টী তখনই এসেছে যখন হাদীস চর্চার উদ্দেশ্য ও পদ্ধতিতে ভ্রান্তির অনুপ্রবেশ ঘটেছে। নয়, উদাহরণস্বরূপ 'নামাযের পদ্ধতি' সম্পর্কেই চিন্তা করুন। ছিফাতুস সালাত বা সালাত-পন্ধতি বিষয়ক যত বেশি হাদীস আপনি সংখহ করবেন এবং তাতে যত বেশি চিন্তা-ভাবনা করবেন পাশাপাশি আপনার প্রতিদিনের লামায আদায়ের পদ্ধতি এবং এতদসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে যত বেশি ভাববেন ততই ফিকহ ও ফুকাহার প্রয়োজন আপনার সামনে পরিষ্কার হতে থাকবে। কিছু সহজ বিষয় লক্ষ করুন : গোটা নামাযের পদ্ধতি ধারাবাহিকভাবে কোনো এক হাদীসে নেই। পূর্ণ নামাযের ধারাবাহিক নিয়ম হাদীসের এক দুই কিতাব নয়, ছয় বা দশ কিতাবেও বিদ্যমান নেই।
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।