নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩০৮ নবীজীর স. নামায সালাতুল জানাযা পৃথিবীতে সকলের আয়ু সুনির্ধারিত। এ নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর নির্দিষ্ট সময়ে সবাইকেই চলে যেতে হবে। তবুও প্রিয়জনের মৃত্যু মানুষকে ভারাক্রান্ত করে এবং তার কল্যাণের জন্য কিছু করার প্রেরণা জাগ্রত করে। এই বেদনার মুহূর্তেও ভুলে গেলে চলবে না যে, শুধু শরীয়তসম্মত পন্থাতেই মৃতের জন্য কল্যাণকর কিছু করা যেতে পারে । এর বাইরে বিভিন্ন বিদআতী কাজকর্ম কিংবা দেশীয় ও সামাজিক রীতি-রেওয়াজের অনুগামী হয়ে শরীয়তের নির্দেশনা থেকে বিদ্যুত হলে সকল প্রচেষ্টাই নিষ্ষল হবে এবং ছওয়াবের পরিবর্তে গুনাহর বোঝা বহন করতে হবে। যখন অবস্থা দৃষ্টে মনে হয় যে, মৃত্যুর সময় সন্নিকটে তখন পরিবারের দায়িতৃশীলদের কর্তব্য হল, প্রিয়জনের কাছে বসে আস্তে আস্তে কালেমা পড়া, যাতে তারও কালেমা পড়ার কথা স্মরণ হয় এবং স্বেচ্ছায় কালেমা পড়ে। এ কষ্টের সময়ে তাকে কালেমা পড়ার আদেশ করবে না। কেননা, এ সময় একদিকে শয়তান মানুষকে গোমরাহ করার পূর্ণ চেষ্টা করে অন্যদিকে মুমূর্য ব্যক্তির শারীরিক কষ্টও হতে থাকে । তাই জ্ঞান-বুদ্ধি সুস্থির না থাকার কারণে কিংবা কষ্টের কারণে এ আদেশ তার মনে বিরক্তির উদ্রেক করতে পারে । এজন্যই এই নির্দেশনা। কালেমার তালকীন করার কথা হাদীস শরীফে এসেছে। বক্তারা সে বর্ত_ 0800 বে (5855004590322555 লা ৮০4৫5 1৮4 ব্যক্তিদেরকে কালেমার তালকীন কর ।" (সহীহ মুসলিম : ১/৩০০) হযরত মুয়ায ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন__ (5150 ০৮ ০১৩১ ১০১১) এন রও 0৫85

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।