নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ২৯৯ সালাতুল ইনতিসকা ইস্তিস্কা' আরবী শব্দ। এর অর্থ হল আল্লাহর কাছে বৃষ্টি ্রার্থনা করা। বৃষ্টি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত । যখন লোকেরা গুনাহ করতে থাকে তখন কখনো এর শাস্তি স্বরূপ খরা ও অনাবৃষ্টি দেখা দেয়। ফলে সে অঞ্চলের চাষাবাদ, পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হয়। এ শান্তি এজন্য আসে, যাতে মানুষ নিজের কৃতকর্ম সম্পর্কে চিন্তা-ভাবনা করে এবং আল্লাহ্‌ অভিমুখী হয়ে কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে । আর ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার অঙ্গিকার করে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তাহলে আল্লাহ অবশ্যই রহমতের বৃষ্টি প্রেরণ করবেন। ইস্তিস্কার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তন্মধ্যে সর্বোত্তম পদ্ধতি এখানে উদ্মেখ করা হল। ইস্তিস্‌কার প্রথম পদ্ধতি জামাতের সঙ্গে দুই রাকাজাত নামায আদায় করা। জামাতের মধ্যে সর্বাধিক নেককার মানুষের ইমামতিতে এ নামায আদায় করা হবে। নামায শেষে সকলে মিলে অত্যন্ত বিনয় ও নগ্রতার সঙ্গে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দুআ করবে এবং অবস্থা পরিবর্তনের জাশা প্রকাশ করে পরিহিত চাদরের পার্শ্ব পরিবর্তন করবে! অর্থাৎ চাদরের ডান দিক বাম কাধে আর বাম দিক ডান কাধে রাখবে। যেন এই আশা প্রকাশ করা হচ্ছে যে, আল্লাহ তাআলা তার. রহমতপূর্ণ মেঘমালাকেও আমাদের অঞ্চল অভিমুখী করে দিবেন। হযরত আবাদ ইবনে তামিম তার চাচা থেকে বর্ণনা করেন-_ টিটি হি লিক ১০০ 4১৬ কু$ ঠ 25০০৮ (৪8138০০2155) এট তলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আসলেন (এটি মসজিদ থেকে এক হাজার ফুট দূরে অবস্থিত একটি খোলা ময়দান) এবং বৃষ্টির জন্য দুআ করলেন । তিনি কিবলামুখী হলেন, পরিহিত চাদরের পার্স্ব পরিবর্তন করলেন এবং দুই রাকাআত নামায আদায় করলেন ।' (সহীহ মুসলিম : ১/২৯৩)

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।