নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ নবীজীর স. নামায নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ঘুমন্ত অবস্থায় থাকার কারণে নামায ছুটে গেলে গুনাহ নেই। গুনাহ এই যে, কেউ ইচ্ছাকৃতভাবে নামায বিলম্বিত করল, আর পরবর্তী নামাযের ওয়াক্ত এসে গেল ।' (সহীহ মুসলিম : ১/২৩৯) উল্লেখ্য, দু'নামায একত্র করার বিষয়ে যে রেওয়ায়াতগুলো রয়েছে সেগুলোর অর্থ হচ্ছে 'জময়ে জাহিরী' বোহ্যত একত্রকরণ)। ইতোপূর্বে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। এ বিষয়ের সকল রেওয়ায়েত সামনে রেখে চিন্তা করলে এ অর্থই প্রতিভাত হয়। শুধু হজ্জের সময় আরাফায় “জমউত তাকদীম' অর্থাৎ জোহর ও আসরের নামায একত্রে জোহরের সময় আদায় করা, আর মুযদালিফায় 'জমউত তাখীর' অর্থাৎ মাগরিব ও ইশার নামায ইশার সময় আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। তাই এ দু'টি ক্ষেত্র ছাড়া অন্য কোথাও নিজস্ব চিন্তা-ভাবনার ভিত্তিতে নামাযের ওয়াক্ত পরিবর্তন করা কারও জন্য বৈধ নয়। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত এক হাদীসে একথা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন-__ এ 311438518-5155210545200520 3594 (০৮4৮৮০১০৯০৪ ৮৯]। ০০) 8355 5৮2 “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসময়ে নামায আদায় করতেন। শুধু আরাফা ও মুযদালিফায় এর ব্যতিক্রম হত।' (নাসায়ী : ২/৩৬) হযরত উমর (রা.) তার এক প্রশাসককে লিখেছিলেন__ ১১৫১৬ ০০ বে 27৮50 5০852555228 পদ] ৮৮৪০৪] 0 কও 5501-51 555 5 এক) ২৮00০ ৪0০০০ “তিনটি বিষয় কবীরা গুনাহর অন্তর্ভূক্ত : এক. বিনা ওজরে দুই নামায একত্র করা। দুই. জিহাদের ময়দান থেকে পলায়ন করা। তিন. অন্যের সম্পদ লুণ্ঠন করা ।' (বায়হাকী : ৩/১৬৯) হযরত আবদুল্লাহ (রা.) বলেন__

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।