২৮ নবীজীর স. নামায যার নদ রান ফিকহ “আলফিকহুল মালিকী' নামে পরিচিত ৩. দন হস শানে হি.-২০২ হি.)। তাঁর সংকলিত ফিকহ “আলফিকহুশ শাফেয়ী" নামে পরিচিত ৪. ইমাম আহমদ ইবনে হাম্বল (১৬৪ হি.-২৪১ টা তার সংকলিত ফিকহ 'আলফিকনুল হাম্বলী" নামে পরিচিত । এই চারজন যেমন ফিকহশাস্ত্রের ইমাম তন্্রপ তারা হাফেঘুল হাদীসও ছিলেন। শামসুদ্দীন যাহাবী রাহ.-এর “তাযকিরাতুল হুফফায' গ্রন্থে, যা হাফিযুল হাদীসগণের জীবনী বিষয়ে রচিত, উক্ত চার ইমামেরই আলোচনা রয়েছে। একইভাবে তাঁদের বিশিষ্ট শাগরিদ এবং শাগরিদের শাগরিদগণও হাফেযুল হাদীসের মধ্যে গণ্য, যাঁরা এই ইমামদের সংকলিত ফিকহ বিশদভাবে আলোচনা ও সংরক্ষণ করেছেন। ফিকহের প্রসিদ্ধ ইমামগণ হাদীসশাস্ত্রে কীরূপ দক্ষতা ও পাণ্ডিত্য রাখতেন সে সম্পর্কে বিশদ জানা যাবে তাঁদের জীবনী এবং হাদীস বিষয়ক তাদের কর্ম ও রচনাবলি অধ্যয়নের মাধ্যমে । সহজ ও সংক্ষেপে এ বিষয়ে ধারণা পেতে চাইলে আলিম-তালিবে ইলমগণ নিম্নোক্ত কিতাবগুলোর কোনো একটি অধ্যয়ন করতে পারেন। ১. মাকানাতুল ইমাম আবু হানীফা ফিল হাদীস, মুহাম্মাদ আবদুর রশীদ নু*মানী। ২. ইমাম আ'যম আওর ইলমে হাদীস, মাওলানা মুহাম্মাদ আলী সিদ্দীকী কান্দলভী। ৩. আলইমাম আবু হানীফা ওয়া আসহাবুহুল মুহাদ্দিসূন, যফর আহমদ উছমানী। 8.মাসআলাতুল ইহতিজাজ বিশশাফেয়ী, খতীব বাগদাদী। ৫. মানাকিবু আহমদ, ইবনুল জাওবী। ৬. তারতীবুল মাদারিক, কাষী ইয়ায (ভূমিকা)। উম্মতের উপর ফকীহগণের বড় অনুখহ এই যে, তারা শরীয়তের বিধি-বিধানের যেমন ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন তন্রূপ তা সংকলনও করেছেন। বিশেষ করে ইবাদতের পদ্ধতি ও পূর্ণাঙ্গ কাঠামো স্পষ্টভাবে পেশ করেছেন, যা হাদীস ও সুন্রাহ 'আমলে মুতাওয়ারাছ' (যো সুন্নাহর এক গুরুত্বপূর্ণ প্রকার) থেকে গৃহীত। এর বড় সুবিধা এই যে, কোনো মানুষ মুসলমান হওয়ার পর সংক্ষেপে ওই
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।