নবীজীর স. নামায ২৮৫ ঈদের নামাষের পদ্ধতি ঈদের নামায পড়তে হয় সূর্যোদয়ের কিছুক্ষণ পর থেকে সূর্য চলে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে । আযান-ইকামত ছাড়া দুই রাকাআত নামায অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে আদায় করতে হয়। ঈদের নামাযের বিস্তারিত বিবরণ এই- প্রথম রাকাআতে ছানার পর তিন তাকবীর দেওয়া হবে। প্রথম দুই তাকবীরে দুই হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবীরের পর হাত বাধতে হবে । ঈদের নামাযে ইমাম জাহরী কিরাআত অর্থাৎ উচ্চস্বরে কুরআন পড়বে। এরপর যথারীতি রুকু-সাজদার পর দ্বিতীয় রাকাআত আরন্ত হবে । এ রাকাআতে তিন তাকবীর হবে কিরাআতের পর, রুকুর আগে। এ তাকবীরগুলোতে দুই হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবীরের পর রুকু করা হবে । এরপর যথারীতি নামাযের অন্যান্য কাজ সমাপ্ত করবে। এ নামাযের তাকবীরগুলোর দিকে লক্ষ করলে দেখা যায় যে, প্রথম রাকাআতে কিরাআতের আগে সর্বমোট তাকবীর-সংখ্যা চার । অর্থাৎ তাকবীরে তাহরীমা ও অতিরিক্ত তিন তাকবীর । তন্রপ দ্বিতীয় রাকাআতেও কিরাআতের পরে তাকবীর-সংখ্যা চার । অতিরিক্ত তিন তাকবীর এবং রুকূর তাকবীর । ই রিচা চিনা রী তি 21০৯8 ০৮3৫8, ০১০23457801 (০৮ ৪১ পি ২০১ ০৮০] পতি ও এ জব ইমাম আবু দাউদ (রহ.) বর্ণনা করেন যে, সায়ীদ ইবনুল আ*স হযরত আবু মূসা আশআরী (রো.) ও হযরত হুযায়ফা (রা.)কে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাযে কয় তাকবীর দিতেন? আবু মুসা আশআরী (রা.) বললেন, “চার তাকবীর দিতেন, যেভাবে জানাযার নামাযে চার তাকবীর দেওয়া হয়" হুযাইফা (রা.) তার কথা সমর্থন করলেন। আবু মুসা (রা.) আরও বললেন, “আমি যখন বসরার শাসনকর্ত। ছিলাম তখন এভাবেই তাকবীর দিয়েছি।' (সুনানে আবু দাউদ : ১/১৬৩) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন__
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।