২৮৪ নবীজীর স. নামায ঈদুল ফিতর, ঈদুল আযহা মুসলমানদের ঈদ দুইটি : ঈদুল ফিতর ও ঈদুল আযহা । রমযান শেষে ঈদুল ফিতর আসে আর জিলহজ্জের দশ তারিখে হয় ঈদুল আযহা । ঈদ মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দ ও কল্যাণের বার্তা । মুসলিমজাতি অত্যন্ত আনন্দ-উদ্দীপনা এবং ঈমানী অনুভূতি নিয়ে এই দুই ঈদ পালন করে থাকেন। ঈদের মূল বিষয় হচ্ছে, দুই রাকাআত নামায । এ নামাযের মাধ্যমে বান্দা পালনকর্তার সামনে সাজদাবনত হয় এবং তার দান ও অনুগ্রহ কৃতজ্ঞচিত্ে স্মরণ করে। আত্মনিবেদনের নতুন অঙ্গীকারে বান্দার হৃদয় হয় দৃঢ় সংকল্পবদ্ধ, যার সারকথা হচ্ছে, ইয়া আল্লাহ! আনন্দ-বেদনা, সুখ-দুঃখ কোনো অবস্থাতেই আমরা আপনার স্মরণ থেকে গাফেল হব না, আর ইসলামের শিক্ষা থেকে চুল পরিমাণ বিচ্যুত হব না। হযরত আনাস (রা.) থেকে বর্ণিত__ ০৯৯০৯৩৫১৩৩৯ এ ৬, ৮৯৯৩০ ৫ ০০৯০০০০৯১1১ ১228 পিএ ০১০১৪ ৮5023400, 10 ০09৯2, 3০5810625 8305, 10505004859010005 ৯20 (385012০5১১৬) 8822 ৮৯ “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় তাশরীফ আনলেন তখন মদীনাবাসীর ছিল দু'টি উৎসবের দিন। তারা এ দিনগুলো কাটাত ত্রীড়া ও কৌতুকের মাধ্যমে । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উৎসব সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করলেন। তারা বলল, “জাহেলী যুগ থেকেই আমরা এ দিনে আনন্দ-উত্সব করে আসছি।' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, - 'আল্লাহ তাআলা তোমাদেরকে এ দু'দিনের পরিবর্তে উত্তম দুই দিন দান করেছেন । তা হচ্ছে, ঈদুল আযহা ও ঈদুল ফিতর'।” (সুনানে আবু দাউদ : ১/১৬১)
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।