নবীজীর স. নামায ২৭ ৭. 'আলজামিউস সুনান', আবু ঈসা তিরমিযী (২১০ হি.-২৭৯ হি.)। ৮. 'আসসুনানুল কুবরা", নাসায়ী (২১৫ হি.-৩০৩ হি.)। ৯. 'সহীহ ইবনে খুযাইমা', আবু বকর ইবনে খুযায়মা (২২৩ হি.-৩১১ হি.)। ১০. 'শরহু মাআনিল আছার', আবু জা'ফর তহাবী (২৩৯ হি.-৩২১ হি.)। ১১. 'শরহু মুশকিলিল আছার”, আবু জাসফর তহাবী (২৩৯ হি.-৩২১ হি.) ১৬ খণ্ডে। ১২. সহীহ ইবনে হিব্বান", আবু হাতিম মুহাম্মাদ ইবনে হিব্বান (আনুমানিক ২৭১ হি.-৩৫৪ হি.) ১৬ খণ্ডে। ১৩. 'আলমু'জামুল কাবীর", ২৫ খষ্ডে। ১৪. 'আলমু'জামুল আওসাত, ১১ খণ্ডে। ১৫. 'আলমু'জামুস সগীর” ১ খণ্ডে। তিনটিই ইমাম তবারানী, আবুল কাসেম সুলায়মান ইবনে আহমদ (২৬০ হি.- ৩৬০ হি.)-এর সংকলিত । ১৬. 'সুনানুদ দারাকুতনী', আলী ইবনে উমর দারাকুতনী (৩০৬ হি.-৩৮৫ হি.)। ১৭. 'আলমুসতাদরাক আলাস সহীহাইন', হাকিম আবু আবিন্লাহ (৩২১ হি.- ৪০৫ হি.)। ১৮. 'আসসুনানুল কুবরা", আবু বকর বায়হাকী (৩৮৪ হি.-৪৫৮ হি.) দশ খণ্ডে। ১৯. 'আততামহীদ', ইবনু আবদিল বার (৩৬৮ হি.-৪৬৩ হি.) ২৬ খণ্ডে। ২০. 'আলইস্তিষকার', ইবনু আবদিল বার (৩৬৮ হি.-৪৬৩ হি.) ৩০ খণ্ডে। দ্বিতীয় বিষয় অর্থাৎ ফিকহের প্রসিদ্ধ সংকলক হলেন ₹ ১. ইমাম আবু হানীফা, নু*মান ইবনে ছাবিত আলকৃফী (৮০ হি.-১৫০ হি.)। অর্থাৎ ইমাম বুখারীর জন্মগ্রহণেরও চুয়াল্লিশ বছর পূর্বে তাঁর মৃত্যু হয়েছে। ইমাম আবু হানীফা রাহ.-এর প্রসিদ্ধতম শাগরিদ দু'জন : ইমাম আবু ইউসুফ (১১৩ হি.-১৮২ হি.) এবং ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান আশশায়বানী (১৩২-১৮৯ হি.)। ইমাম আবু হানীফা রাহ. ও তার শাগরিদের সংকলিত ফিকহ আলফিকহুল হানাফী নামে পরিচিত ।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।