২৭৪ নবীজীর স. নামায ১. উদ মুমিনীন হযরত আয়েশা (রা.)- এর একটি না লা উল: ৯ প্রত ৮5৮৮ ০৮০৯৫ ১০ ০4৮০৬ মঠ নেন তত সত ১৮৫৪৫ ৬৮০ উড, 33855252540 08355 তেরি ০। ০1০৮০ 5 (০5154540188-55৮59 ডিএ ভিতর আবু সালামা বলেন যে, তিনি উন্মুল মুমিনীন আয়েশা (রা.)কে জিজ্ঞাসা কেমন হত? আয়েশা (রা.) উত্তরে বললেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে এবং অন্য মাসে এগারো রাকাআতের বেশি পড়তেন না। তিনি চার রাকাআত নামায এমনভাবে পড়তেন যে, এর দীর্ঘতা ও সৌন্দর্য সম্পর্কে কী বলব! এরপর আবার চার রাকাআত এভাবে পড়তেন যে, এর দীর্ঘতা ও সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর তিনি তিন রাকাআত নামায পড়তেন" আয়েশা (রা.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি বিতর পড়ার আগে ঘুমাচ্ছে? নৰী সান্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, “আয়েশা! আমার চোখ নিদ্বিত হয়, কিন্তু অন্তর সজাগ থাকে ।" (সহীহ মুসলিম : ১/২৫৪) আলোচনা এই হাদীসে আট রাকাআত তারাবীর ভিত্তি খৌজা হয়, অথচ হাদীসটি তারাবী বিষয়ক নয়। কেননা, ১. তারাবী নামায শুধু রমযান মাসে পড়া হয়, আর হাদীসে এমন নামাযের কথা বলা হয়েছে, যা রমযান ছাড়া অন্য মাসেও পড়া হয়। বলাবাহুল্য, তা হচ্ছে তাহাজ্জুদ নামায। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে ইবাদতে বেশি নিমগ্ন থাকতেন তাই সম্তাবনা ছিল যে, তাহাজ্জুদ নামাযের রাকাআত-সংখ্যা অন্য মাসের চেয়ে বেশি হবে। আয়েশা (রা.) জানিয়ে দিলেন যে, তাহাজ্জুদের রাকাআত সংখ্যা রমযান মাসেও অপরিবর্তিত থাকত ।
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।