নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ২৭৩ কর্মধারা, তার বিরোধিতা করার চেয়ে অনুসরণ করাই অধিক শ্রেয়, বিশেষত যিনি মসজিদে জামাতের সঙ্গে তারাবী পড়তে ইচ্ছুক ।” একটি মুখলিসানা নসীহত মাহে রমযানে আল্লাহ তাআলার সীমাহীন রহমত বান্দার জন্য অবারিত হয়। এ মাসে এক রাকাআতের ছওয়াব অন্তত সত্তর গুণ হয়ে থাকে। এরপর প্রত্যেকের ইখলাস ও খুশুখুযু অনুযায়ী সাত শ” গুণ পর্যন্ত হয়ে থাকে । এমনকি আল্লাহ যাকে দান করতে চান এর চেয়েও বেশি দান করে থাকেন। এজন্য এই সময়কে সুবর্ণ সুযোগ মনে করে সর্বোচ্চ অর্জনে মনোনিবেশ করা উচিত। এ অমূল্য সময়ে অলসতা করে বা ফের্কাগত সংকীর্ণতার শিকার হয়ে কেউ যদি এ সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে এবং পূর্ণ তারাবী লা পড়ে আল্লাহর দান থেকে বিমুখতা প্রদর্শন করে তবে সে নিতান্তই মন্দনসীব। কিয়ামতের দিন বুঝে আসবে, মৃত্যুর আগে অতি সহজেই যা অর্জন করা সম্ভব ছিল তার মূল্য কত। নিচের নকশা থেকে বিশ রাকাআত তারাবী ও আট রাকাআত তারাবীর ছওয়াবের ন্যুনতম তারতম্য লক্ষ্য করুন, এরপর নিজের জন্য কোনো একটিকে পছন্দ করুন। বিশ রাকাআত তারাবী : ২০৯৩০ ₹ ৬০০ ৬০০১৭০ _ ৪২,০০০ আট রাকাআত তারাবী : ৮৯৩০ - ২৪০ ২৪০১৯৭০ _ ১৬,৮০০ তাহলে বিশ রাকাআত তারাবী আদায়কারী মাত্র এক মাসে অন্তত ৪২,০০০ রাকাআত নামায পড়ার ছওয়াব পেয়ে থাকেন (বরং এর চেয়েও বেশি)। অন্যদিকে আট রাকাআত তারাবী আদায়কারীর হিসাবে আসছে যোল হাজার আট শ' রাকাআত নামাযের ছওয়াব। আমাদের কি অধিক ছওয়াব অর্জনের পথ অবলম্বন করা উচিত নয়? কিছু রেওয়ায়াত ও আলোচনা পিছনের আলোচনা থেকে জানা গেছে যে, সাহাবায়ে কেরাম পুরা রমযান ইশার পর বিশ রাকাআত তারাবী জামাতের সঙ্গে আদায় করতেন। সঙ্গে সঙ্গে আরও জানা গেছে যে, একশ্রেণীর মানুষ তারাবী প্রসঙ্গে উপরোক্ত সকল বিষয়ে সাহাবায়ে কেরামের নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেও শুধু রাকাআত সংখ্যার বিষয়ে নিজেদের চিন্তা-ভাবনার উপর নির্ভর করতে আগ্রহী। তারা কিছু “অপ্রাসঙ্গিক' কিংবা 'ভিত্তিহীন' রেওয়ায়াত দ্বারা নিজেদের চিন্তা-ভাবনাকে প্রমাণসিদ্ধ করার প্রয়াস পেয়ে থাকেন। এরূপ কিছু বর্ণনা প্রয়োজনীয় পর্যালোচনাসহ উল্লেখ করছি। ১৮

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।