২৬ নবীজীর স. নামা পক্ষে আমলে মুতাওয়ারাছেরই মৌখিক বিবরণ বা তার ব্যাখ্যা ছিল। শতাব্দীর পরে অধিক গুরুত্ব দেওয়া হল মরফু রেওয়ায়েত সংকলনের দিকে। ফুকাহায়ে কেরাম নামায বিষয়ে মৌখিক বর্ণনা এবং সাহাবা-তাবেরীনের কর্মধারা দু'টোই সামনে রেখেছেন। এ দুয়ের আলোকে তারা যেমন মাসনূন নামাযের (সুন্নাহসম্মত নামাযের) পূর্ণাঙ্গ রূপরেখা পেশ করেছেন তেমনি নামায সংক্রান্ত সকল বিষয়ের সমাধানও পেশ করেছেন। নামাথের এই পূর্ণাঙ্গ কাঠামো ও মাসাইল দু" ভাবে বিন্যস্ত হয়েছে : ১. দলীলের উল্লেখ ছাড়া। যেন পঠন- পাঠনে সুবিধা হয়। ২. দলীলসহ বিস্তারিত আলোচনাসহ, যেন নামাযের কাঠামো ও মাসায়েলের সূত্রও মানুষের কাছে সংরক্ষিত থাকে। এভাবে মুসলিম উম্মাহ সংকলিত আকারে দুইটি নেয়ামত লাভ করেছে : ১. মাসায়েলের উৎস হাদীলসমূহ। ২. ওইসব হাদীস ও অন্যান্য শরয়ী দলীলের নির্ধাসরূপে নামাবের পূর্ণাঙ্গ কাঠামো, প্রত্যেক অংশের প্রয়োজনীয় ব্যাখ্যা- বিশ্লেষণ, সংশ্রিষ্ট মাসায়েল ইত্যাদি। টিপা ফিকহ, তাফসীর ও হাদীস শরীফের ব্যাখ্যা-গ্রন্থাদিতে। পাচ. প্রথম বিষয়ের কিছু প্রসিদ্ধ গ্রহ ও সংকলকদের নাম উল্লেখ করা হল। ১. 'আলমুসান্নাফ', আবদুর রাযাক ইবনে হাম্মাম (১২৬ হি. ২১১ হি.) এগারো খণ্ডে। ২. 'আলমুসান্নাফ', আবু বকর ইবনে আবী শায়বা (১৫৯ হি.- ২৩৫ হি.) ২৬ খণ্ডে। ৩. 'আলমুসনাদ', আহমদ ইবনে হাম্বল (১৬৪ হি.-২৪১ হি.) ৫২ খণ্ডে। ৪. 'সহীহ বুখারীঃ, আবু আবদুল্লাহ বুখারী (১৯৪ হি. -২৫৬ হি.)। ৫. 'সহীহ মুসলিম', মুসলিম ইবনুল হাজ্জাজ (২০৪ হি.-২৬১ হি.)। ৬. 'আসসুনান', আবু দাউদ সিজিস্তানী (২০২ হি.-২৭৫ হি.)।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।