নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ নবীজীর স. নামায “অধিকাংশ আহলে ইলম ওই মতই পোষণ করেন, যা উমর (রা.), আলী (রা.) এবং অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে। অর্থাৎ তারাবী নামায বিশ রাকাআত পড়া । ইমাম সুফিয়ান ছাওরী, ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক ও ইমাম শাফেয়ী (রহ.)-এর মতও তাই । ইমাম শাফেয়ী (রহ.) বলেছেন, “আমি মন্কাবাসীকে বিশ রাকাআত তারাবী নামায পড়তে দেখেছি'।” (জামে তিরমিযী : ১/১৬৬) আহলে ইলম এবং সকল মক্কাবাসীর আমল ছিল । মদীনা মুনাওয়ারা চৌদ্দ শ' বছরের ইতিহাস অনুসন্ধানে দেখা যায়, মদীনাবাসীও সর্বদা তারাবী নামায বিশ রাকাআত পড়েছেন। তবে কিছু উদ্যমী মানুষ ছুত্রিশ রাকাআত তারাবী এবং তিন রাকাআত বিতরও পড়েছেন। এর কারণও ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। সৌদী আরবের প্রসিদ্ধ আলিম, মসজিদে নববীর মশনুর মুদাররিস এবং মদীনা শরীফের বর্তমান কাষী শায়খ আতিয়্যা সালিম আরবী ভাষায় একটি কিতাব লিখেছেন, যার বিষয়বস্তু হল মসজিদে নববীতে তারাবী নামাযের চৌদ্দ শ' বছরের ইতিহাস। ভূমিকায় তিনি কিভাব রচনার কারণ উল্লেখ করে বলেন, “মসজিদে নববীতে তারাবী নামায হতে থাকে, ওদিকে কিছু মানুষ আট রাকাআত পড়ে নামায সমাপ্ত করে দেয়। তাদের ধারণী, তারাবী নামা আট রাকাআত পড়া উচিত, এর বেশি পড়া জায়েয নয়। এভাবে এই মানুষগুলো মসজিদে নববীর অবশিষ্ট নামাযের ছওয়াব থেকে বঞ্চিত থাকে । তাদের মন্দ নসীব দেখে দুঃখ হয় । তাই আমি এই কিতাব রচনার ইচ্ছা করেছি, যাতে তাদের সন্দেহ-সংশয় দূর হয় এবং তারাবী নামায বিশ রাকাআত পড়ার তাওফীক হয় । আর যে গোড়া কিসিমের মানুষ ইশার নামায সমাণ্ড হওয়ার সঙ্গে সঙ্গে এজন্য মসজিদ থেকে বের হয়ে যায় যে, দূরের কোনো মসজিদে গিয়ে আট রাকাআত তারাবী আদায়.করবে তাদেরকে শুধু এটুকু বলে দেওয়াই যথেষ্ট যে, মসজিদ থেকে বের হয়ে না তোমরা ওই হাদীস মোতাবেক আমল করলে যে হাদীসে ঘরে যেয়ে নফল পড়ার ফযীলত উল্লেখিত হয়েছে, আর না মসজিদে নববীতে তারাবী পড়ার ফযীলত লাভ করলে, যে মসজিদে এক রাকাআত নামায পড়া অন্যত্র এক হাজার রাকাআত নামায পড়ার চেয়েও উত্তম |

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।