নবীজীর স. নামায ২৫ ওয়াসাল্লাম-এর বরাত উল্লেখ করতেন- তার কোনো বাণী কিংবা কর্মের উদ্ধৃতি দিতেন, কখনও বিনা বরাতে শেখাতেন। কিন্তু সর্বাবস্থায় তারা তাবেয়ীদেরকে ওই নামাযই শেখাতেন যা! তাঁরা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর কাছ থেকে শিখেছিলেন। অন্ধপ যদি কেউ তাদের সামনে নামাযে কোনো ভুল করত, সুন্নতের খেলাফ কোনো কাজ করত তো তারা তা সংশোধন করে দিতেন এবং প্রয়োজনে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো হাদীস উল্লেখ করতেন। যেহেতু নামাযের পদ্ধতি শুধু মৌধিক আলোচনার মাধ্যমে শেখার বিষয় নয়; বরং তা শিখতে হয় সঠিক পদ্ধতিতে নামায আদায়কারীর নামায পড়া দেখে । এজন্য রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “তা'আমুলের' মাধ্যমে শেখানোর ওপরই জোর দিয়েছেন এবং সাহাবায়ে কেরামও এ পদ্ধতিই অনুসরণ করেছেন, তাদের পরে তাবেয়ীগণও | এজন্য দেখা যায় যে, পূর্ণ নামাযের বিবরণ কোনো এক হাদীসে উল্লেখিত হয়নিঃ বরং দশ-বিশটি বা শ' দুইশ হাদীসেও নয়। হাদীসের দু' চারটি বা আট-দশটি কিতাব থেকেও যদি কিতাবুস সালাতের সকল হাদীস একত্র করা হয় তবুও দুই রাকাত নামাযের সকল মাসআলা এবং তার পূর্ণ কাঠামো পরিষ্কারভাবে সামনে আসবে না। এর কারণ তা-ই যা আমি ইতোপূর্বে উল্লেখ করেছি। অর্থাৎ তারা এই হাদীসগুলো নামায শেখানোর সময় প্রয়োজন অনুসারে উল্লেখ করতেন। রেওয়ায়েতের উদ্দেশ্যই এটা ছিল না যে, শুধু মৌথিক বর্ণনার মধ্যে গোটা নবী-নামাযের রূপ-রেখা একই মজলিসে বা এক আলোচনায় পেশ করা হবে। সারকথা এই যে, নামাযের নিয়ম-কানুন মূলত “তাআমুল' ও “তাওয়ারুছের" মাধ্যমে হণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গে মৌখিক বর্ণনার ধারাও অব্যাহত ছিল। চার, যখন আল্লাহ তাআলার গাইবী ইশারায় আইম্মায়ে দ্বীন উলুমে দ্বীন সংকলনের প্রতি মনোনিবেশ করলেন তখন আইম্মায়ে হাদীস দ্বীনের অন্যান্য বিষয়ের মতো নামায বিষয়ক সকল মৌখিক বর্ণনাও-তা নবীজীর বাণী হোক বা কর্স, সনদসহ সংকলন করতে লাগলেন। প্রথমদিকে মরফূ হাদীসের সঙ্গে সাহাবায়ে কেরামের; বরং তাবেয়ীনের কর্ম ও সিদ্ধান্তও সংকলিত হয়েছে। কেননা, এগুলো
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।