২৪ নবীজীর স. নামায কুফায় অবস্থানকারী সাহাবীদের নিকট থেকে কুফার অধিবাসীরা দ্বীন ও ঈমান গ্রহণ করেছেন। কুরআন ও হাদীসের ইলম অর্জন করেছেন। নামায, রোযা, হজৃ-যাকাত ইত্যাদি সকল ইবাদতের নিয়ম-কানুন শিক্ষা লাভ করেছেন। কৃফার অধিবাসীরা হজব-ওমরা ও যিয়ারতের উদ্দেশ্যে মক্কা-মদীনায় যেতেন এবং সেখানকার সাহাবীদের নিকট থেকেও ইলম অর্জন করতেন। লক্ষ করার বিষয় এই যে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. ও অন্যান্য সাহাবী যেভাবে কৃফাবাসীকে নামায পড়তে শিখিয়েছেন তাঁরা মক্কা-মদীনায় গিয়েও সেভাবেই নামায পড়তেন, কিন্তু খলীফা হযরত উমর ফারুক রা. থেকে নিয়ে হারামাইনের কোনো সাহাবী বা কোনো তাবেয়ী তাদের নামাযকে খেলাফে সুন্নত বলেছেন-এমন একটি দৃষ্টাত্তও ইতিহাস থেকে দেখানো যাবে না। এই কৃফানগরীতে ইমাম আবু হানীফা রাহ. জন্ম গ্রহণ করেন ৮০ হিজরীতে এবং সেখানেই বৃদ্ধিপাপ্ত হন। সে সময় ইসলামী বিশ্বে অনেক সাহাবী জীবিত ছিলেন। কৃফাতেও কয়েকজন সাহাবী ছিলেন। আর এটা প্রমাণিত যে, ইমাম ছাহেব একাধিক সাহাবীর সাক্ষাত এবং তাদের থেকে রেওয়ার়েতের মর্ধাদা লাভ করেছিলেন। এজন্য ইমাম ছাহেব তাবেয়ীনের অন্তর্ভূক্ত হওয়া একটি এতিহাসিক বাস্তবতা । এমন অনেক মনীষী এর স্থীকৃতি দিয়েছেন যাদের ফিকহী মাসলাক হানাফী নয়। কয়েক বহর আগে ড. মুহাম্মাদ আবদুশ শহীদ নুমানী দামাত বারাকাতুহুম (প্রফেসর শো'বায়ে আরবী, করাচি ইউনিভার্সিটি) রচিত ইমাম আবু হানীফা কী তাবেঈয়্যত আওর সাহাবা ছে উনকী রেওয়ায়াত' মুদ্রিত ও প্রকাশিত হয়েছে। এছাড়া ইমাম ছাহেব বিপুল সংখ্যক তাবেয়ী মনীষীর সাহচর্য পেয়েছিলেন ধারা ছিলেন অসংখ্য সাহাবী কিংবা তাদের সমসাময়িক প্রবীণ তাবেয়ীদের সাহচর্যধন্য। এজন্য “আমলে মুতাওয়ারাছ' অর্থাৎ কর্মণত ধারায় চলে আসা নবী-নামাযকে যতটা কাছ থেকে দেখার সুযোগ তীর হয়েছিল ততটা হাদীস ও ফিকহের অন্য ইমামদের হয়নি। কেননা, তাঁরা সবাই তার পরের যুগের ছিলেন। হেমাম ইবনু মাজাহ ওয়া কিতারুহস সুনান, মুহাম্মাদ আবদুর রশীদ নু'মানী, পৃ. ৫০-৫৭ ও ৬৭-৭১) ফিকহু আহলিল ইরাক ওয়া হাদীছুহুম, যাহিদ কাওছার পৃ. ৫১-৫৫; ইবনে মাজা আওর ইলমে হাদীস, মুহাম্মাদ আবদুর রশীদ নু'মানী পৃ. ৩৬-৪৩ ও ১১৬-১১৯/ আততা'আযুল, হায়দার হাসান খান টুংকী) মোটকথা, উত্তর এজন পূর্ব গ্জনা থেকে নামায আদায়ের পদ্ধতি প্রকৃতপক্ষে 'তা'আমুল' ও তাওয়ারুছের মাধ্যমেই গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম তাবেয়ীগণকে শেখানোর সময় কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।