নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ২্ত হযরত আবু মূসা আশআরী রা. বলেন, “আমরা অনেক দিন পর্যস্ত আবদুল্লাহ ইবনে মাসউদ ও তার মাতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর “আহলে বাইত' (পরিবারের সদস্য) মনে করতাম । কেননা নবীজীর গৃহে তাদের আসা- যাওয়া ছিল খুব বেশি ।” (সহীহ বুখারী হাদীস ৩৭৬৯, ৪৩৮৪) তিন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওফাতের পর যখন ইসলামী খেলাফতের পরিধি বিস্তৃত হতে লাগল এবং নতুন নতুন অঞ্চল বিজিত হল তখন সাহাবায়ে কেরাম দ্বীন ও ঈমানের তালীমের জন্য দেশে দেশে ছড়িয়ে পড়লেন। খলীফায়ে রাশেদ হযরত উমর ফান্ধক রা. বড় বড় সাহাবীকে সাধারণত মদীনার বাইরে যেতে দিতেন না। তবে কাদেসিয়্যা (ইরাক) জয়ের পর যখন কৃফা নগরীর গোড়াপত্তন হল তখন সে অঞ্চলে দ্বীন ও শরীয়ত এবং কুরআন ও সুন্নাহর তা'লীমের জন্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে আবদুল্লাহ ইবনে মাসউদ রা.কে পাঠালেন। তিনি কুফাবাসীকে পত্র লিখলেন যে, “আমি আম্মার ইবনে ইয়াসিরকে রো.) তোমাদের আমীর হিসেবে এবং আবদুল্লাহ ইবনে মাসউদকে (রা.) উষীর ও মুয়াল্লিম হিসেবে প্রেরণ করছি। এঁরা দুজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মনীষী সাহাবীদের অন্যতম এবং বদরযুদ্ধে অংশগ্রহণকারী । তোমরা তাঁদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করবে এবং তাদের অনুসরণ করবে । মনে রাখবে, আবদুল্লাহকে আমার নিজের প্রয়োজন ছিল কিন্তু আমি তোমাদের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছি এবং তোমাদের জন্য তাকে পছন্দ করেছি।” (আততবাকাতুল কুবরা, ইবনে সা'দ, ৬/৩৬৮ পিয়ারু আলামিন নুবালা ১/৪৮৬) এই দুই ব্যক্তিত্বের সঙ্গে কুফাতেই আরো পনেরো শ' সাহাবী অবস্থান করছিলেন। ধাদের মধ্যে সত্তর জন ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী । সা'দ ইবনে আবী ওয়াক্কাস রা., সায়ীদ ইবনে যায়েদ রা., হ্যায়ফা ইবনুল ইয়ামান রা., সালমান ফারেসী রা., আবু মূসা আশআরী রা.. প্রমুখ বিখ্যাত সাহাবী সবাই কৃফাতেই ছিলেন। হাদীস ও তারীখের ইমাম আবুল হাসান ইজলী রাহ. “তারীখ” গ্রন্থে লিখেছেন যে, “কুফাতে দেড় হাজার সাহাবী এসে বসতি স্থাপন করেন ।' (মারিফাতুস-সিফাত, ইজলী ২/৪৪৮ ফতহুল কাদীর ইবনুল হুমাম, খণ্ড ১, পৃ. ৯১) খলীফায়ে রাশেদ হযরত আলী ইবনে আবী তালেব রা. তো একে তীর দারুল খিলাফা বানিয়েছিলেন।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।