২২ নবীজীর স. নামায অধিকাংশ বিষয়ের জ্ঞান সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে লাভ করেননি । এদিকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় শরীয়তের বিধি-বিধান মানসুখ বা রহিত হওয়ার ধারাও চলমান ছিল। এজন্য এটা খুবই স্বাভাবিক যে, এই সাহাবীরা কোনো বিধান বা পদ্ধতি প্রত্যক্ষ করেছেন, পরে তা মানসুখ হয়ে গিয়েছে, কিন্তু তাদের পক্ষে সেটা জানার সুযোগ হয়নি। অথচ মদীনার সাহাবীরা খুব সহজেই সে সম্পর্কে অবগত হয়ে যেতেন। মদীনার সাহাবীরাও সবাই নবীজীর সমান সাহচর্য পেয়েছেন-এমন নয়। কিছু সাহাবী সার্বক্ষণিক সাহচর্য লাভ করেছেন। তাঁরা খুব কমই অনুপস্থিত থাকতেন। এদের মধ্যে প্রবীণ সাহাবীগণ যাদেরকে 'দাবিকীনে আওয়ালীন' ও বদরী মুজাহিদীনের মধ্যে গণ্য করা হয় তাঁরা ছিলেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সবিশেষ আহ্থার পাত্র। সাধারণত তাঁরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে প্রথম কাতারে নামায আদায় করতেন। স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ ছিল- 01৯০৯187162 তথ, “তোমাদের মধ্যে যারা বুদ্ধি ও প্রজ্ঞার অধিকারী তারা আমার নিকটে দীড়াবে।' এ নির্দেশ অনুযায়ী এঁরা নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে দীড়াতেন। বলাবাহুল্য যে, এই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামায ও তার দিনরাতের “আমল' প্রত্যক্ষ করার যতটা সুযোগ পেয়েছেন তা অন্যরা পাননি । আর তাঁরা যেমন সৃস্ম ও গভীরভাবে বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম হতেন অন্যদের জন্য তা এত সহজ ছিল না। এই বিশিষ্ট সাহাবীদের মধ্যে খোলাফায়ে রাশেদীন, আবদুল্লাহ ইবনে মাসউদ রা. ও আরো অনেকে শামিল ছিলেন। এখানে আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি সফরে-হ্যরে রাসূলুল্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খাদেম ছিলেন। হাদীস ও তারীখে তার উপাধী “ছাহিবুল না'লাইন ওয়াল বিসাদ ওয়াল মিতহারা' অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাদুকা, তাকিয়া ও অযুর পাত্র-বহনকারী। সেহীহ বুখারী হাদীস ৩৯৬১)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।