নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ২১৯ ১. তাকবীরে তাহরীমার সময় দুই হাত কান পর্যন্ত ওঠানো এবং আঙুলগুলো খোলা রাখা । বিস্তারিত ১৪৮ পৃষ্ঠায়। ২. হাত বেঁধে নাভির নিচে রাখা । বিস্তারিত ১৫০ পৃষঠায়। ৩. ছানা পড়া। বিস্তারিত ১৫১-১৫২ পৃষ্ঠায়। ৪. অনুচ্চ স্বরে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া। বিস্তারিত ১৫৩-১৫৫ ॥ ৫. অনুষ্চ স্বরে আমীন বলা । বিস্তারিত ১৭৫-১৭৮ পৃষ্ঠায়। ৬. এক রুকন থেকে অন্য রুকনে যাওয়ার সময় তাকবীর বলা। বিস্তারিত ১৮৮ পৃষ্ঠায়। ৭. রুকু-সাজদায় তিন বার তাসবীহ পড়া। বিস্তারিত ১৯০ পৃষ্ঠায়। ৮. রুকুতে দুই হাটু ধরা এবং হাতের আঙ্লগুলো ফাঁকা ফাকা করে রাখা । বিস্তারিত ১৮৯ পৃষ্ঠায়। ৯. ইমাম “সামিআল্লাহু লিমান হামিদাহ' বলা এবং মুকতাদী 'রাববানা লাকাল হামদ' বলা । আর একা নামায আদায়কারী দু'টোই বলা। বিস্তারিত ১৯১ পৃষ্ঠায় ১০. রুকুর পর সোজা হয়ে দাড়ানো । বিস্তারিত ১৯০ পৃষ্ঠায়। ১১. দুই সাজদার মাঝখানে স্থির হয়ে বসা। বিস্তারিত ১৯৫ পৃষ্ঠায়। ১২. কাদা অর্থাৎ বৈঠকে ডান পা খাড়া রাখা এবং বাম পায়ের উপর বসা। বিস্তারিত ১৯৮-১৯৯ পৃষ্ঠায় ১৩. শেষ বৈঠকে আত্তাহিয়্যাতুর পর দরূদ শরীফ পড়া । বিস্তারিত ২০২ পৃষ্ঠায়। ১৪. শেষ বৈঠকে দরূদ শরীফের পর দুআ পড়া। বিস্তারিত ২০৩ পৃষ্ঠায়। ১৫. সালামের সময় ডানে বামে মুখ ফেরানো । বিস্তারিত ২০৪ পৃষ্ঠায়। ৬ নামায শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুল্লিহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়াও সুন্নাত। বিস্তারিত ২০৫-২০৬ পৃষ্ঠায়। নামাযে যে কাজন্ডলো মাকরূহ নামাযে যেসব কাজ খুবই নিন্দনীয় তা 'মাকরূহ' হিসেবে চিহ্নিত। এগুলো থেকে বেঁচে থাকা কর্তব্য নিঙ্গে এমন কিছু মাকরূহ কাজের বিবরণ দেওয়া হচ্ছে যেগুলো ব্যাপকভাবে হতে দেখা যায়। ইতোপূর্বে উল্লেখিত সুন্নতসমূহের মধ্যে কোনো সুন্নত পরিত্যাগ করাও “মাকনূহ' হিসেবে পরিগণিত ।

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।