ভূমিকা মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সুন্নাহ্মত নামায : কিছু মৌলিক কথা নামায ঈমানের মানদণ্ড। ইসলামের শত ও নিদর্শন। আর কালেমার পরে মুসলমানের সবচেয়ে বড় পরিচয় । খুশু-খুযুর সঙ্গে সঠিক পদ্ধতিতে নামায আদায় করা প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য। নামাযের বিধান যেষন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাধ্যমে এসেছে তন্্রপ তার নিয়ম-পদ্ধতিও তিনিই উম্মতকে শিখিয়েছেন। দ্বীন ও শরীয়তের ইলম অর্জনের তিনিই একমাত্র সৃত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নামাযের পদ্ধতি সর্বপ্রথম শিখেছেন সাহাবায়ে কেরাম । নবীজী তাদেরকে মৌখিকভাবেও শিখিয়েছেন এবং নিয়মিত তাদেরকে নিয়ে নামাঘ আদায় করেছেন। তার ইরশাদ- এ44৮35৮ "তোমরা সেভাবেই নামায আদায় কর যেভাবে আমাকে আদায় করতে দেখ ।” এরপর সাহাবায়ে কেরামের নিকট থেকে তাবেয়ীন, তাদের নিকট থেকে তাবে তাবেয়ীন, এভাবে প্রত্যেক উত্তরসূরী পূর্বসূরীদের নিকট থেকে তা গ্রহণ করেছে এবং কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাআল্লাহ। দুই. রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনেক সাহাবী তীর সঙ্গে মদীনাতেই অবস্থান করতেন। কিছু সাহাবী ছিলেন, যারা নিজ অঞ্চলে ইসলাম থুহণের পর এক দুই বার মদীনায় নবীজীর সাহচর্যে এসেছেন এবং কিছুদিন অবস্থান করে ফিরে গিয়েছেন। বলাবাহুল্য যে, এই আগন্তক সাহাবীরা রাসূলুল্রাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 'আমল' অধিক সময় প্রত্যক্ষ করার এবং সুষ্্রভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাননি এবং তীরা দ্বীনের বহু বিষয়ের; বরং
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।