নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

২১৮ ৬. নামাযের রুকনগুলো নির্ধারিত তরতীবে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সম্মিলিত আমলের ছ্বারা এই ফরয প্রমাণিত হয়। ৭. স্বেচ্ছায় ও সঙ্ঞানে নামায সমাপ্ত করা। বিস্তারিত ২০৪ পৃষ্ঠায় । ণ নামাযের ওয়াজিবগুলোর মধ্যে কোনো একটি ভুলক্রমে ছুটে গেলে কিংবা আদায়ে আগপিছ হলে সাহু সাজদা ওয়াজিব হয়। নামাযের ওয়াজিবসমূহ এই- ১. তাকবীরে তাহরীমা, অর্থাৎ নামাযের সূচনায় আল্লাহু আকবার বলা। বিস্তারিত ১৪৭ পৃষ্ঠায়। ২. ইমাম ও মুনফারিদের জন্য (একা নামায আদায়কারী) সূরা ফাতিহা পড়া। বিস্তারিত ১৫৬ ও ১৫৭ পৃষ্ঠায়। ৩. প্রথম দুই রাকাআতে সূরা ফাতিহার পর একটি বড় আয়াত কিংবা তিনটি ছোট আয়াত অথবা একটি সুরা পড়া। (ইমাম ও মুনফারিদের জন্য) ৪. ইমামের কিরাআতের সময় মুকতাদী নিশ্চুপ থাকা । বিস্তারিত ১৫৮-১৭৩ পৃষ্ঠায়। ৫. প্রথম বৈঠক করা। ৬. প্রথম ও শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া। ৭. নামাযের সকল রুকন ধীরস্থিরভাবে আদায় করা। ৮. প্রত্যেক ফর ও ওয়াজিব আগপিছ করা ছাড়া যথাযথভাবে আদায় করা। ৯. জাহরী নামাযে, অর্থাৎ যে নামাযে জোরে কিরাআত হয় তাতে কুরআন জোরে পড়া এবং ছিররী নামাযে, অর্থাৎ যে নামাযে কিরাআত আস্তে হয় তাতে আস্তে পড়া । তবে এ ওয়াজিব শুধু ইমামের জন্য। বিস্তারিত ১৭৯ পৃষ্ঠায়। ১০. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্রাহ বলে সালাম ফেরানো । বিস্তারিত ২০৪ পৃষ্ঠায়। ১১. বিতর নামাযে দুআ কুনৃত পড়া। বিস্তারিত ২৪৩-২৪৮ পৃষ্ঠায় ১২ ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযে বাড়তি ছয় তাকবীর দেওয়া । নামাযের সুন্নতসমূহ নামাযের সুন্নতসমূহ আদায়ে যত্ুবান হওয়া কর্তব্য । তবে এগুলোর কোনো কিছু ছুটে গেলে সাহু সাজদা ওয়াজিব হয় না। সুন্নতগুলো এই-

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।