নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ২১৭ নামাযের শর্তসমূহের বিবরণ নিম্নোক্ত বিষয়গ্তলোর কোনো একটি অনুপস্থিত থাকলে নামায হয় না। ১. ওয়াক্ত হওয়া । বিস্তারিত আলোচনা ১২৫ পৃষ্ঠায়। ২. শরীর পবিত্র হওয়া। অর্থাৎ দৃশ্যমান নাপাকী থেকে পবিত্র হওয়া এবং অযু বা গোসলের মাধ্যমে অদৃশ্য নাপাকী থেকেও পবিভ্রতা অর্জন করা। ৩. কাপড় পবিত্র হওয়া। আল্লাহ তাআলা বলেছেন_ অর্থ : এবং আপনার কাপড় পবিত্র করুন । (সূরা মুন্দাছছির : ৪) ৪. নামাযের স্থান পবিত্র হওয়া। ৫. নাভি থেকে হাটুর নিচ পর্যন্ত আবৃত রাখা। বিস্তারিত ১৪৩ পৃষ্ঠায় । ৬. কিবলামুখী হওয়া। বিস্তারিত ১৪৫ পৃষ্ঠায়। ৭. নিয়ত করা। বিস্তারিত ১৪৬ পৃষ্ঠায়। নামাযের ফরযসমূহ নিম্নোক্ত ফরযগুলোর মধ্যে কোনো একটি ছুটে গেলে নামায হবে না । আর যদি তা আদায়ে কিছু বিলম্ব হয় যেমন শেষ রাকাআতে বসার স্থলে দাড়িয়ে গেল এবং স্মরণ হওয়ামাত্র পুনরায় বসে পড়ল তাহলে সাহু সাজদা করার দ্বারা নামায হয়ে যাবে। নামাযের ফরযগুলো এই- ১. কিরাম অর্থাৎ দাড়িয়ে নামায পড়া । যদি দাড়িয়ে নামায আদায়ের সামর্থ্য না থাকে তাহলে বসে আদায় করবে। এটাও যদি সম্ভব না হয় তবে শায়িত অবস্থায় আদায় করবে । আরও আলোচনা ১৪৬ পৃষ্ঠায়। ২. কুরআন পড়া । বিস্তারিত ১৫৬ পৃষ্ঠায়। ৩. রুকু করা। বিস্তারিত ১৮৮ পৃষ্ঠায়। ৪. দুই সাদা বরা। বিস্তারিত ১৯২ পৃষ্ঠায়। ৫. শেষ বৈঠক। বিস্তারিত ১৯৮ পৃষ্ঠায়

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।