২০ “এটি একটি সমৃদ্ধ এবং অত্যন্ত নির্ভরযোগ্য সংকলন। পাশাপাশি দলীল থেকে দাবি শক্তিশালীভাবে প্রমাণিত হচ্ছে কি না__ এ বিষয়টির প্রতিও দৃষ্টি রাখা হয়েছে। যে বিষয়গুলো আলোচনার দাবিদার তা দৃঢ়তা ও গান্তীর্যের সঙ্গে পরিফারভাবে পেশ করা হয়েছে। আশা করি, পাঠক এই জ্ঞানভাণ্ডার থেকে উপকৃত হতে পারবেন” (মোওলানা মুফতী) মকবুল আহমদ খতীব ও মুফতী, কেন্ত্রীয় জামে মসজিদ, গ্রাসগো, হ্কটল্যান্ড প্রধান, ইসলামিক শরীয়ত কাউলিল, বৃটেন “এ কিতাবে মাসনূন নামাযের সকল আরকানের ব্যাখ্যা দলীল-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। কিতাবটি ইলমপিপাসু বন্ধুদের সংগহে রাখার মতো । বিশেষত হানাফী মাযহাবের অনুসারীদের জন্য অত্যন্ত মূল্যবান উপহার। এমনকি গায়রে মুকাল্লিদ ভাইয়েরাও যদি সত্যােধী মন নিয়ে কিতাবটি পড়েন তবে তাদের কাছেও সঠিক বিষয় অস্পষ্ট থাকবে না (ইনশাআল্লাহ) । কিতাবটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের নিসাবভুক্ত হওয়া উচিত।” (মাওলানা) মুহা. ইদরীস আনসারী ইদারা তাবলীগুল ইসলাম, ছাদেকাবাদ “আহলে সুন্নত ওয়াল জামাআতের নামায যে সুন্নাহসম্মত তা এ কিতাবে সহীহ হাদীস দারা প্রমাণ করা হয়েছে। উপস্থাপনা খুবই সুন্দর এবং হৃদয়গ্রাহী ।” মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ খতীব, কেন্দ্রীয় জামে মসজিদ, ইসলামাবাদ
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।