অভিমত “এ কিতাব থেকে পয়গন্থরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাঘ স্পষ্টভাবে সামনে আসে । আহলে সুন্নত ওয়াল জামাআতের ইবাদত-বন্দেগী সম্পর্কে বিভিন্ন শ্রেণীর লোকেরা যেসব বিভ্রান্তি ছড়িয়ে থাকে তার স্বরূপ বুঝতেও এ কিতাব সহায়ক হবে। তাই ব্যক্তিগত অধ্যয়নের পাশাপাশি মসজিদে জামাতের নামায শেষে আগত মুসল্লীদেরকে দু' একটি আয়াত বা হাদীস পড়ে শুনিয়ে দিলে তা ইলম ও বরকতের কারণ হবে । আর ছাত্রদেরকে এ কিতাবের দলীলগুলো মুখস্থ করিয়ে দেওয়া উচিত।” (মোওলানা) মুহাম্মদ আসআদ মাদানী- জানাশীন শায়খুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী “কিতাবটি নামাযের মাসাইল বিষয়ে একটি সংক্ষিপ্ত ও সমৃদ্ধ কিতাব। উপস্থাপনা সহজ, ভাষা গতিশীল, বিন্যাস হৃদয়থাহী আর তথ্যসূত্র নির্ভরযোগ্য । দলীল-প্রমাণভিত্তিক আলোচনায় আথহীদের জন্য তৃপ্তি ও প্রশান্তির মাধ্যম হতে পারে এমন একটি কিতাবের প্রয়োজন অনেক দিন ধরেই প্রকটভাবে অনুভূত হচ্ছিল।” ড. সাইয়েদ শের আলী শাহ পি. এইচ. ডি, মদীনা ইউনিভার্সিটি, “এ কিতাবে নামাযের আহকাম ও মাসাইল কুরআন-হাদীসের আলোকে সুবিন্যস্তভাবে পেশ করা হয়েছে। ইলম্রিয় বন্ধুগণ এ কিতাব অধ্যয়নে উপকৃত হবেন বলে মনে করি” (মোওলানা) মুহাম্মদ মালেক কান্ধল্ভী শায়বুল হাদীস, জামেআ আশরাফিয়া, লাহোর।
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।