১৮৮ নবীজীর স. নামায ৩. হযরত জাবির (রা.)-এর হাদীস থেকে জানা যায়, স্থয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে রাফয়ে ইয়াদাইন করতে নিষেধ করেছিলেন। ৪. দ্বিতীয় খলীফা হযরত উমর (রা.) এবং চতুর্থ খলীফা হযরত আলী রো.) সম্পর্কে বিশুদ্ধ বর্ণনায় রয়েছে যে, তাদের কাছেও রাফয়ে ইয়াদাইন না করাই ছিল অধিক শুদ্ধ ও অগ্রগণ্য । আর এ সম্পর্কে অন্যান্য সাহাবীদের দ্বিমত বর্ণিত না হওয়া থেকে প্রমাণ হয় যে, অধিকাংশ সাহাবী এ নিয়ম অনুসরণ করতেন । ৫. খুলাফায়ে রাশেদীন নামাযের সূচনা ছাড়া অন্য কোথাও রাফয়ে ইয়াদাইন করেছেন এমন কোনো প্রমাণ নেই। ৬. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যযুগের অব্যবহিত পরেই ছিল খুলাফায়ে রাশেদীনের যুগ। তাদের রাফয়ে ইয়াদাইন না-ককা প্রমাণ করে যে, তাদের মতেও নামাযে রাফয়ে ইয়াদাইন না করাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্লামের সর্বশেষ আমল। ৭. নামাযের ভিতরে রাফয়ে ইয়াদাইনপ্রসঙ্গে সাহাবায়ে কেরামের যুগেও একাধিক নিয়ম ছিল। তবে দলীল-প্রমাণের আলোকে তাদের নিয়মই অগ্রগণ্য ধারা রাফয়ে ইয়াদাইন না-করা উত্তম মনে করতেন। ৮. সহীহ সনদে এসেছে যে, হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) নামাযের সূচনা ছাড়া অন্য সময় রাষয়ে ইয়াদাইন করতেন না। তিনি রাফয়ে ইয়াদাইন প্রসঙ্গ ও তার প্রেক্ষাপট সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন। অতএব রাফয়ে ইয়াদাইন করণীয় প্রমাণের জন্য ইবনে উমর (রা.) ও অন্যান্য সাহাবায়ে কেরামের সূত্রে বর্ণিত রেওয়ায়াত উপস্থাপন করা উচিত নয় ৬ রুকু কিরাআত সমাপ্ত করার পর আল্লাহু আকবার বলে রুকৃতে যাবে। সহীহ রুগারীর এক বায় এসেছে 15705 225 4010528 52 ল10 21 (6৮৪৮ ১ ৮৮৮০৮৮৪৬০০৪) আবু স্রায়রা (রা.) ঘুসন্লীদের নিয়ে নামায আদায় করতেন। নামাযের কোনো রুকন আদায়ের জন্য যখনই নিচু হতেন বা নিচু অবস্থা থেকে উঠতেন € রাফয়ে ইয়াদাইন-পরসঙ্গে আরো কিছু আলোচনা ও কিছু রেওয়ায়েতের পর্যালোচনা পরিশিষটে দেখুন পৃষ্ঠা ৪২১
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।