নবীজীর স. নামায ১৮১ ২. আল্লামা ইবনূত তুরকুমানী (রহ.) বলেন, “এই হাদীসের সকল রাবী সহীহ মুসলিমের রাবী ।” (আল-জাওহারুন নাকী : ২/৭৮) সমর্তব্য যে, ইমাম তিরমিযী (রহ.) “সুনান” খ্রস্থে ইবনুল মুবারক (রহ.)-এর যে মন্তব্য উল্লেখ করেছেন তা এই বর্ণনা সম্পর্কে নয়, অন্য আরেকটি বর্ণনা সম্পর্কে, যা নিম্নোক্ত ভাষায় বর্ণিত হয়েছে- নির্বাি ক 525 “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রথমবার হাত উঠিয়েছেন।” এ দুই বর্ণনার মধ্যে প্রভেদ না করায় অনেক আলেম বিভ্রান্তিতে পতিত হয়েছেন কিবা অন্যকে বিভ্রান্ত করেছেন । (দেখুন : নাসবুর রায়াহ্ : ১/৩৯৪) এজন্য সুনানে তিরমিযীর বিভিন্ন নুসখায় দ্বিতীয় বর্ণনাটি ভিন্ন শিরোনামের অধীনে উল্লেখ করা হয়েছে এবং ইবনুল মুবারকের মন্তব্যও রয়েছে সেখানে । অতএব তার ওই মন্তব্য আলোচ্য হাদীস সম্পর্কে নয়। (দেখুন জামে তিরমিযী, তাহকীক আহমদ শাকির : ২/৪১) এখানে মুহাদ্দিস আহমদ শাকিরের পর্যালোচনা বিশেষভাবে লক্ষণীয় । তিনি লেখেন__ 0৯ (৮ ৮1 ₹ ০৮4 ৬১৮) 52305302506 1১45 অর্থাৎ 'রাফয়ে ইয়াদাইন" বিধয়ে (একশ্রেণীর মানুষ) জয়ীফ হাদীসকে সহীহ ও সহীহ হাদীসকে জয়ীফ সাব্যস্ত করার প্রয়াস পেয়ে থাকে । তাদের অধিকাংশই নীতি ও ইনসাফ বিসর্জন দিয়ে থাকে ।' বর্তমান সময়ের কিছু গায়রে মুকাল্লিদও তাদের সমশ্রেণীর পূর্বের লোকদের মতো সহজ সরল জনগণকে একথা বোঝাতে চেষ্টা করেন যে, 'রাফয়ে ইয়াদাইন" না করার বিষয়ে যে হাদীস এসেছে সেগুলে৷ জয়ীফ। তাদের এ কথায় যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন এজন্য আমরা এ বিষয়ের হাদীসগুলোর সঙ্গে বড় বড় মুহাদ্দিসের স্বীকৃতিও উল্লেখ করেছি। দ্বিতীয় দলীল : রাফয়ে ইয়াদাইন সম্পর্কে হাদীসের বারণ হযরত জাবির ইবনে সামুরা (রা.) বলেন, “(একদিন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাশরীফ আনলেন এবং বললেন__
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।