নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামাঘ ১৭৩ ৩. সহীহ ও মারকু হাদীসে এসেছে যে, নামাযে কুরআন পড়া ইমামের দায়িত্ব, আর মুকতাদীর দায়িত্ব হল চুপ থাকা । ৪. কোনো সহীহ মারফূ হাদীসে একথা বলা হয়নি যে, জামাতের নামাযে মুকতাদীর জন্য ফাতিহা পড়া অপরিহার্য । বলাবাহুল্য, সহীহ ও মারফু হাদীস-দারা প্রমাণিত মাসআলা সহীহ-মারফু হাদীস ছারা প্রমাণিত নয় এমন বিষয় থেকে অবশ্যই অগণ্য। ৫. অধিকাংশ সাহাবী থেকেও বর্ণিত হয়েছে যে, মুকতাদীর সূরা ফাতিহা পড়া উচিত নয়। ৬. কোনো কোনো সাহাবী থেকে ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়ার যে কথা বর্ণিত হয়েছে তা হয়তো সনদের দিক থেকে দুর্বল, কিংবা তাতে জামাতের কথা নেই, অথবা মানসৃখ অর্থাৎ ওই বর্ণনাগুলোতে ইমামের সঙ্গে কিরাআত নিষিদ্ধ হওয়ার আগের বিধান উল্লেখিত হয়েছে। যদি কিছু সহীহ আছার এ প্রসঙ্গে পাওয়াও যায় তবে এতে কোনো সন্দেহ নেই যে, সেগুলোর তুলনায় কুরআন, সুন্নাহ এবং অধিকাংশ সাহাবীর আছারে বিধৃত বিধানই অগ্বগণ্য। আমাদের কর্তব্য হল কুরআন মজীদের স্পষ্ট নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশনা এবং সাহাবায়ে কেরামের আমল ও বর্ণনা থেকে প্রাপ্ত নিয়ম অনুযায়ী নামায আদায় করা । কিরাআত-প্রসঙ্গে এই নিয়মের সারকথা এই যে, একা নামায আদায়কারী সুরা ফাতিহা পড়বে এবং সূরা মিলাবে। আর মুকতাদী সূরা ফাতিহা কি অন্য সূরা কিছুই পড়বে না, নিশুপ থাকবে ।* অবর্তমানে এক শ্রেণীর মানুষকে যুকতাদীর ফাতিহা পাঠ প্রসঙ্গে অত্যন্ত বাড়াবাড়ি করতে দেখা যায়। এমনকি এ অন্যায় প্রচারণাও চালাতে দেখা যায় যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে ইমামের পিছনে ফাতিহা না-পড়া সম্পর্কে কোনো দলীল নেই। এসব প্রচার-প্রচারণায় সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হন- এই সদিচ্ছা থেকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ৬ ওইসব লোকদের উপস্থাপিত কিছু দলীলের পর্যালোচনাও গরস্থকার মূল গ্রন্থে টীকা আকারে করেছেন। সে আলোচনা *মুকতাদীর কিরাআত পাঠ : অন্যান্য মতামত ও পর্যালোচনা" শিরোনামে পরিশিষ্ট অংশে রয়েছে। দেখুন, পৃষ্ঠা ৩৪০

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।