নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ নবীজীর স. নামায কিবলামুখী না হয়েই নামায পড়ে ফেলে । এভাবে নামায হবে না। অনেকে বসে বসে ইশারায় পড়ে। এভাবেও নামায হবে না। ফরয নামায দাড়িয়ে আদায় করা ফরয এবং নামাযের সব রোকন সঠিক ও পূর্ণাঙ্গরূপে আদায় করাও জরুরী । ইশারায় শুধু তখনই নামায পড়া যায় যখন অন্য কোনোভাবে নামায পড়া সন্তব হয় না। অথচ ওযর ছাড়াই মানুষ বসে বসে নামায আদায় করে। কেননা, সফরের জন্য এমন সময় নির্বাচন করা যায় যাতে নামাযের কোনো অসুবিধা না হয়। এরপর নামাযের জন্য বাস থামাতে ড্রাইভারকে অনুরোধ করা যায়। (আমাদের দেশে সাধারণত ড্রাইভাররা নামাধী মানুষের অনুরোধ রাখেন। কোনো কোনো বাস-কোম্পানির টিকেটের গায়ে নামাযের বিরতির কথা লেখাও থাকে) এর কোনোটাই যদি সম্ভব না হয় তাহলে বিভিন্ন স্টপেজে বাস যখন থামে তখন ফরয নামাযটুকু সহজেই আদায় করা যায়। দাড়িয়ে নামাঘ পড়া সুস্থ ব্যক্তির জন্য দাড়িয়ে নামায পড়া জরুরী । কেউ যদি দাড়িয়ে পড়তে অপারগ হয়, তাহলে বসে পড়তে পারবে । বসে পড়তে অপারগ হলে শায়িত অবস্থায় পড়বে এবং রুকুর তুলনায় সাজদায় মাথা বেশি ঝুকাবে। যদি এভাবেও নামায পড়া সন্ভব না হয় তাহলে নামায বিলম্বিত করার অনুমতি রয়েছে । কেননা, এরপরে নামাযের আর কোনো পদ্ধতি নেই। শুধু চোখের ইশারায় নামায হয় না। হযরত ইমরান ইবনে হুসাইন (রো.) বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন__ :545585550357555555508550 (০৮৪5 3৮21015৬০০০ “দাড়িয়ে নামায পড়। যদি তাতে অপারগ হও তবে বসে আদায় কর। তাতেও অপারগ হলে শুয়ে আদায় কর ।” সেহীহ বুখারী : ১/১৫০) তবে নফল নামায সুস্থ অবস্থাতেও দাড়িয়ে এবং বসে দুইভাবেই আদায় করা যায়। নিয়ত করা নিয়ত অর্থ সংকল্প । নামায শুরুর আগে নির্ধারণ করতে হবে, ফরষ পড়ছি না সুন্নত। জামাআতে না একা । নফল নামায হলে কত রাকাআত পড়ব আর ফরয নামায হলে কোন ওয়াক্তের নামায পড়ছি। মনে মনে এই বিষয়গুলো নির্ধারণ

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।