নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ নবীজীর স. নামায “কাপড় যদি বড় হয় তাহলে গোটা শরীর আবৃত কর আর যদি ছোট হয় তাহলে লুঙ্গির মতো পরিধান কর।” (সহীহ বুখারী : ১/৫২) উল্লেখ্য যে, নামাযের জন্য পরিষ্কার কাপড় পরিধান করা উচিত। মাথা আবৃত করা নামাযের অন্যতম আদব হল, পূর্ণ পোষাক পরিধান করে নামাষ আদায় করা। নামাযের বাইরেও রাসূলুল্লাহ সান্নান্লাহু আলাইহি ওয়াসান্নামের অনুসরণে মাথা আবৃত রাখা উচিত। অপারগতাবশত খোলা মাথায় নামায পড়লে নামায হয়ে যায়, কিন্তু কাপড় থাকা সত্বেও এভাবে খোলা মাথায় নামায পড়া কিবা খোলা মাথায় থাকা সুন্নত-পরিপন্থী। হযরত আনাস (রা.) থেকে বর্ণিত__ ৬০০৬৮৪০৪০27 4085404৮554 (49495441844 62০০৪০৬ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় শির মোবারক আবৃত রাখতেন ।” (শামায়েলে তিরমিযী, পৃষ্ঠা ৯) প্রসিদ্ধ গায়রে মুকাল্লিদ আলিম মাওলানা ছানাউল্লাহ অমৃতসরী লিখেছেন, “নামাযের সুন্নাহ্সম্মত ও বিশুদ্ধ পন্থা হল যেভাবে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায আদায় করেছেন। অর্থাৎ শরীর আবৃত করে এবং টুপি বা পাগড়ি দ্বারা মাথা ঢেকে ।” (ফাতাওয়া ছানাইয়্যাহ্‌ : ১/৫২৫) মাওলানা আবু সায়ীদ শরফুদ্দীন লিখেছেন, “(খোলা মাথায়) নামায পড়লে নামায হয়ে যায়, তবে উত্তম হল মাথা ঢেকে রাখা । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় নামাযে টুপি বা পাগড়ি পরিহিত থাকতেন ।... এক শ্রেণীর মানুষকে দেখা যায়, তারা ঘর থেকে টুপি বা পাগড়ি পরিহিত অবস্থায় মসজিদে আসে, কিন্তু নামাযের সময় টুপি-পাগড়ি খুলে নামায পড়ে । এভাবে খোলা মাথায় নামায পড়া নাকি সুন্নত! এটা একদম ভুল কথা । এই নিয়ম কুরআন-সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। একে সরাসরি নাজায়েয বলা না গেলেও এতে কোনো সন্দেহ নেই যে, বিনা কারণে এভাবে মাথা খোলা রাখাকে পরিচিতি-চিহ্ন বানিয়ে দেওয়া খেলাফে সুন্নত ও নির্্ধিতা ।” (ফোতওয়া ছানাইয়্যাহ : ১/৫২৩) মাওলানা গযনবী লিখেছেন, “খোলা মাথায় নামায পড়া যদি ফ্যাশনের উদ্দেশ্যে হয় তবে নামায মাকরূহ হবে। খুশু-খুযুর উদ্দেশ্যে হলে তাতে

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।