নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ নামাযের মাসনূন নিয়ম প্রথমে কিবলামুখী হয়ে দাড়ান এবং যে নামায পড়ার ইচ্ছা করেছেন মনে মনে তার নিয়ত করুন। যেমন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ফজরের নামায পড়ছি। এবার উভয় হাত কান পর্যন্ত ওঠান। হাতের তালু ও আঙুল কিবলামুখী থাকবে এবং আঙুলগুলে৷ কানের লতি বরাবর নিচে থাকবে। এবার “আল্লাহু আকবার" বলে নাভির নিচে হাত বীধুন। ডান হাত বাম হাতের উপর থাকবে এবং দৃষ্টি সাজদার স্থানে নিবদ্ধ থাকবে। এবার অনুষ্চন্বরে 'সুবহানাকাল্লাহুন্থা' পড়ুন এবং 'আউযুবিল্লাহ...', “বিসমিন্ধাহ...' পড়ে সূরা ফাতিহা পড়ন। এরপর অনুষঙ্তস্বরে আমীন বলে অন্য একটি সূরা কিংবা একটি বড় আয়াত বা ছোট তিন আয়াত তেলাওয়াত করুন। ইমামের পিছনে নামায পড়লে “দুবহানাকাল্লাহুম্থা...”র পর কিরাত পড়া যাবে না। এরপর “আল্লাহু আকবার" বলতে বলতে রুকু করুন। রুকুতে পিঠ সোজা থাকবে এবং হাতের আঙ্গুলগুলো ফাকা ফাকা করে শক্ত করে হাটু ধরতে হবে। রুকুতে তিন বার ৰা পাচ বার তাসবীহ পড়ুন। এরপর 'সামিআল্লা...' বলতে বলতে সোজা হয়ে দাড়ান এবং 'রাববানা লাকাল হামদ' বলুন। ইমামের পিছনে থাকলে ইমাম *সামিআল্লাহু..." বলবেন আর মুক্তাদী শুধু *রাববানা লাকাল হামদ" বলবে । এরপর "আল্লাহু আকবার" বলতে বলতে সাজদায় যান। সাজদায় যথাক্রমে দুই হাটু, দুই হাত, নাক এবং সবশেষে কপাল ভূমিতে রাখুন। হাতের আডুলগুলো কিবলামুখী থাকবে। কনুই পাঁজর থেকে এবং পেট উরু থেকে আলাদা থাকবে । কনুই ভূমিতে বিছানো যাবে না। সাজদায় তিন বার বা পাচ বার তাসবীহ পড়ন। এরপর যথাত্রমে কপাল, নাক এবং সবশেষে হাত উঠিয়ে তাকবীর বলতে বলতে বসুন। এরপর পুনরায় তাকবীর বলতে বলতে দ্বিতীয় সাজদা করুন। এরপর তাকবীর বলতে বলতে উঠুন। ওঠার সময় যথাক্রমে কপাল, নাক, হাত সবশেষে হাটু ভূমি থেকে উঠিয়ে সোজা দাড়িয়ে যান। দাড়িয়ে হাত বাধুন এবং “বিসমিল্লাহ... সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ন। ইমামের পিছনে হলে কিরাত পড়বেন না। এরপর পূর্বের নিয়মে রুকৃ, কাওমা, সাজদা, জলসা এবং দ্বিতীয় সাজদা করুন। সাজদা থেকে উঠে বাম পা বিছিয়ে তার উপর বসুন এবং ডান পা খাড়া রাখুন ও দুই হাত উরুর উপর রাখুন। (হাতের আঙুলের অথভাগ হাটু বরাবর থাকবে) এবার “আত্তাহিয়্যতু...' পড়ন। “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু” পর্যন্ত

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।