নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ নবীজীর স. নামায 23254040452 এ 81012835100 “এবং যখন তোমরা নামাযের দিকে আহ্বান কর তখন তারা (এই আহ্বানে সাড়া দেওয়ার বদলে) একে হাসি-তামাশা ও ক্রীড়ার বিষয় বানিয়ে নেয়। এটা এজন্য যে, তারা এমন এক সম্প্রদায় যারা বুদ্ধি-বিবেক ব্যবহার করে না।” (সুরা মায়েদা : ৫৮) আযানের বাক্য আযানের বাক্যসমূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত। সাহাবী স্বপ্নে আযান দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম তা পছন্দ করেছেন। তার জীবদ্দশায় হারাম শরীফে আযানের এ বাক্যগুলোই ধ্বনিত হত। সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীনের অবিচ্ছিন্ন কর্মধারা একথার সাক্ষ্য দেয় যে, তাদের আযান হারাম শরীফের আযানের অনুরূপ ছিল। তারা তাতে নিজেদের পক্ষ থেকে কোনো ধরনের সংযোজন-বিয়োজন ঘটাননি। আমরা বিশ্বাস করি, আল্লাহ ও রাসূলের পূর্ণ আনুগত্য এবং ওলী-আল্লাহ ও ফুকাহায়ে কেরামের অনুসরণই আমাদের নাজাতের পথ । আহলে সুন্নত ওয়াল জামাআত এই মতাদর্শে বিশ্বাস করে। তাই আমাদের সেভাবেই আযান দিতে হবে যা সুন্নতসম্মত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। কিছু শিয়া মতাবল্বী আযানের মধ্যে এবং কতক বিদআতপন্থী আযানের শুরুতে যা কিছু নতুন করে সংযোজন করেছে, কুরআন-সুন্নাহতে এসবের কোনো ভিত্তি নেই ৬ ৬ এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা দেখুন পরিশিষ্টে। পৃষ্ঠা ৩২৪

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।