১২৫ নামাযের ওয়াক্ত ফজর : সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত। জোহর : সূর্য ঢলে যাওয়ার পর থেকে প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত। আসর : জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যস্ত। মাগরিব : সূর্যাস্তের পর থেকে পশ্চিমাকাশের শুভ্রতা বিলুপ্ত হওয়া পর্যন্ত । ইশা : পশ্চিমাকাশের শুভ্রতা বিলুপ্ত হওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত। হযরত বুরায়দা (রা.) বলেন, “এক ব্যক্তি নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তুমি দু'দিন আমাদের সঙ্গে নামায পড়বে ।' প্রথম দিন মধ্যাহ্ছের সূর্য কিছুটা পশ্চিমে হেলে যাওয়ার পর হযরত বিলাল (রা.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আযান দিলেন অতঃপর ইকামত দিলেন। এরপর সূর্য সাদা থাকা অবস্থায়ই হযরত বিলাল (রা.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আসরের আযান দিলেন এবং ইকামত দিলেন। এরপর সূর্যাস্তের পর মাগরিব এবং পশ্চিমাকাশের আলোক-আভা অন্তমিত হওয়ার পর ইশীর নামায পড়লেন। “দ্বিতীয় দিন হযরত বিলাল (রা.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে জোহরের আযানে বিলম্ব করলেন। রৌদ্ধের তাপ অনেকটা ঠাণ্ডা হওয়ার পর জোহরের নামায আদায় করা হল। এরপর আসরের নামাযও বিলঘিত করা হল এবং সূর্য কিছুটা উচ্চতায় থাকা অবস্থায় নামায আদায় করা হল। এরপর মাগরিব পশ্চিমাকাশের আলোক-আভা অস্তমিত হওয়ার কিছু আগে আদায় করা হল এবং ইশা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্বিত করা হল। ফজরের নামায চারদিক ভালোভাবে ফর্সা হওয়ার পর আদায় করা হল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নকারীকে ডাকলেন। সাহাবী উপস্থিত হলে রাসূনুরাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'এই দুই সময়ের মধ্যেই তোমাদের নামাযের সময় নির্ধারিত ।” (সহীহ মুসলিম : আওকাতুস সালাওয়াতিল খামৃস) হযরত আবদুল্লাহ ইবনে রাফে' থেকে বর্ণিত__
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।