হুজুরের তত্বাবধানে মরকাযুদ দাওয়াহর কারো হাতে তরজমা করানোর কথা বললে, হুজুর মারকাযের উদীয়মান নবীন উত্তায মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহর নাম প্রস্তাব করেন। আমারও তা খুবই উপযুক্ত মনে হয়। এরপর হুজুরের সার্বিক তত্ত্বাবধানে প্রায় দুই বছরে কিতাবটি মুদ্রণের পর্যায়ে চলে আসে। এর মধ্যে হুজুর ৩৮ পৃষ্ঠাব্যাপী 'সুন্নাহসম্মত নামায : কিছু মৌলিক কথা* শীর্ষক একটি অতিমূল্যবান ভূমিকা লিখে দেন, যা আমার ধারণা মতে বাংলা ইসলামী সাহিত্যের সর্বোচ্চ ইলমী নমুনা। আল্লাহপাক হুজুরকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করুন এবং জাতিকে তার ইলম দ্বারা উপকৃত হওয়ার তাওফীক দান করুন। আমীন। সম্পাদক, অনুবাদক ছাড়াও অনেকেই এ কাজে আমাদের অনেক সহযোগিতা করেছেন, আল্লাহপাক তাদের সবাইকে উত্তম বদলা দিন । আমীন। মাকতাবাতুল আশরাফের প্রায় দেড় শতাধিক প্রকাশনার মধ্যে আমার ধারণামতে এটিই সর্বোচ্চ পর্যায়ের ইলমী প্রকাশনা । এজন্য আমরা আমাদের সাধ্যমতো সতর্কতা অবলম্বন করেছি। চেষ্টা করেছি কিতাবটিকে যথাযথ মানসম্পন্ন করে প্রকাশ করার। তরপরও যদি কারো দৃষ্টিতে কোন অসংগতি ধরা পড়ে তাহলে আমাদেরকে অবগত করলে পরবর্তী সংক্ষরণে সংশোধন করে নিবো ইনশাআল্লাহ । আমাদের ধারণামতে কিতাবখানা উলামা তালাবাসহ সর্বশ্রেণীর মুসলমানেরই পাঠ কলা উচিত এবং কওমী মাদরাসার মাধ্যমিক স্তরের পাঠ্য করা উচিত। কারণ কিতাবখানা গভীর মনোযোগসহ বুঝে পাঠ করলে নিজের মাযহাব সম্পর্কে দৃঢ়তা সৃষ্টি হবে এবং মাযহাব বিরোধীদের উপস্থাপিত বক্তব্যের অসারতা প্রকাশ পাবে। কিতাবখানা পাঠ করে যদি একজন মুসলমানেরও দ্বীনী উপকার হয়, তাহলে আমরা আমাদের শ্রম স্বার্থক মনে করবো। আল্লাহপাক সবাইকে সীরাতে মুস্তাকীমের উপর দৃঢ়পদ থাকার তাওফীক দান করুন। আমীন! ইয়া রাব্বাল আলামীন! তারিখ বিনীত ২৭ শাবান, ১৪৩০ হিজরী মুহাম্মাদ হাবীবুর রহমান খান ২০ আগস্ট ২০০৯ ঈসায়ী ১৩৬ আজীমপুর, ঢাকা ১২০৫ রাত ১:৫০ মিনিট
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।