নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানদের উপর সর্বক্ষণ অগ্নি বর্ষিত হচ্ছে, নারী ও শিশুসহ হাজারো নিরপরাধ মুসলমানকে যখন ইচ্ছা তখনই পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলমানদের সম্পদ ধ্বংস হচ্ছে, বসতী নিশ্চিহ্ন হচ্ছে, শহর ধ্বংসন্তপে পরিণত হচ্ছে, মুসলমানদের ইজ্জত আক্রু লুণ্ঠন করা হচ্ছে, মুসলিম বাষ্ট্রসমূহে কুফরের পতাকা উত্তোলন করা হচ্ছে, কুফরীশক্তি ইসলামী রাষটরব্যবস্থা ধ্বংস করার পর এখন সকলে এক্যবদ্ধভাবে অবশিষ্ট রাষ্ট্র ও মুসলিম জনসাধারণের উপর চূড়ান্ত আঘাত হানার পায়তারা করছে। এ ধরনের ভয়াবহ পরিস্থিতিতে কোন্‌ মুসলমান এমন আছে যে, নিজেদের অভ্যন্তরীণ মতবিরোধকে হাওয়া দিবে? মিটে যাওয়া পুরোনো ফিতনা নতুনভাবে খুঁচিয়ে তুলবে? নিভে যাওয়া আগুনকে নতুন করে প্রজ্জলিত করবে । এভাবে মুসলমানদের অন্তরে সংশয়-সন্দেহ সৃষ্টি করে তাদের ঈমান ও আকীদাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে? কিন্ত আফসোস! উপরোক্ত ব্যক্তিরা এ কাজই করছে। আর সাধারণ মুসলমানদের ঈমান-আমলের মুহাফেজ হন্কানী উলামায়ে কেরাম তাদের এ সকল কর্মকাণ্ডের প্রতিরোধের জন্য যবান ও কলমের জিহাদ অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন। আল্লাহপাক যাদের জন্য সীরাতে মুস্তাকীমের ফয়সালা করেছেন, তারা উলামায়ে কেরামের এ চেষ্টায় সারা দিয়ে দ্বীন ও ঈমানের উপর কায়েম থাকতে সচেষ্ট হচ্ছেন। মাযহাব বিরোধী সম্প্রদায় এবং আদর্শহীন একটি রাজনৈতিক মতের অনুসারী ও বিদআতপন্থীদেরকে আজকাল একটি ব্যাপারে খুবই তৎপর দেখা যায়। আর তা হলো হানাফী মাযহাবের অনুসারী নিয়মিত নামাধীদেরকে নামাযের এ সকল বিষয়ে সন্দেহপ্রবণ করে তোলা যেসব বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক পদ্ধতি প্রমাণিত থাকার কারণে বিভিন্ন মাযহাবে বিভিন্ন পদ্ধতি অনুসৃত হয়। এ ব্যাপারে তারা এত বেশী বাড়াবাড়ি শুরু করেছে যে, এখন যদি হক্কানী উলামায়ে কেরাম কিছু না করেন, তাহলে তা দায়িত্ে অবহেলার পর্যায়ে চলে যাবে। এ কথা চিন্তা করে আমি আমার ইলমী মুরুব্বী মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুমকে হানাফী মাযহাবে অনুসৃত নামাযের সূচনা হতে শেষ পর্যন্ত সকল মাসয়ালা যা কুরআন, হাদীস ও ইজমার মজবুত দলীলের ছারা প্রমাণিত সেগুলোকে দলীল উল্লেখসহ সাধারণ মুসলমানের বোধগম্য ভাষায় সংকলন করার প্রস্তাব করলে তিনি আমাকে মদীনা মুনাওয়ারায় অবস্থানরত একজন আলেম ড. শাইখ মুহাম্মাদ ইলিয়াস ফয়সাল কর্তৃক রচিত “নামাযে পায়াম্বার স.” এর একটি কপি দেখান এবং তা অনুবাদের প্রস্তাব করেন । আমি

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।