পারা- ২১ তাফসীরে তাওযীহুল কুরআন * ৭০ সুরা আহযাব প্রা চড়াও হয়ে ছিল তারপর অ মি £€555৫ [৮5 25. পর্ণ পিইপপার্ণ$ 5, ইত 2 ৪ নি ধা 1255? ১,০৫০ বদ ভাত] তাদের বিরুদ্ধে এক ঝড়ে [ হাওয়া &::ঠ5 পার পার্ক, টনি রি পাঠাই এবং এক বাহিনী যা তোমরা ৪10০5 ০১০215655০০ দেখতে পাওনি ।১০ আর তোমরা যা- কিছু করছিলে আল্লাহ তা দেখছিলেন। ১০. এখান থেকে আহ্যাবের যুদ্ধ বর্ণিত হচ্ছে। ২৭ নং আয়াত পর্যন্ত এ যুদ্ধের বিভিন্ন দিক . সম্পর্কে আলোকপাত করা হয়েছে। যুদ্ধের ঘটনাটি সংক্ষেপে নিম্নরূপ- প্রসিদ্ধ ইয়াহুদী গোত্র বনু নাজীরের চক্রান্তে কুরাইশ পৌন্তলিকগণ সিদ্ধান্ত স্থির করেছিল ' যে, তারা আরবের বিভিন্ন গোত্রকে একাট্টী করে সকলে যৌথভাবে মদীনা মুনাওয়ারায় হামলা চালাবে । সেমতে কুরাইশ গোত্র ছাড়াও বনু গাতফান, বনু আসলাম, বনু মুররা, বনু আশজা, বনু কিনানা ও বনু ফাযারা- এ গোল্রসমূহ সম্মিলিতভাবে এক বিশাল বাহিনী তৈরি করে ফেলল । তাদের সংখ্যা বার হাজার থেকে পনের হাজার পর্যন্ত বর্ণনা করা হয়ে থাকে । এই বিপুল সশস্ত্র সেনাদল পূর্ণ প্রস্তুতি সহকারে মদীনা মুনাওয়ারার উদ্দেশে যাত্রা করল । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়া মাত্র সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন। হযরত সালমান ফারসী রাযি.) পরামর্শ দিলেন, মদীনা মুনাওয়ারার উত্তর দিকে, যে দিক থেকে হানাদার বাহিনী আসতে পারে, একটি গভীর পরিখা খনন করা হোক, যাতে তারা নগরে প্রবেশ করতে সক্ষম না হয়। সুতরাং সমস্ত সাহাবী কাজে লেগে গেলেন। মাত্র ছয় দিনে তারা সাড়ে তিন মাইল দীর্ঘ ও পাঁচ গজ গভীর একটি পরিখা খনন করে ফেললেন । মুসলিমদের পক্ষে এ যুদ্ধটি পূর্ববর্তী সকল যুদ্ধ অপেক্ষা বেশি কঠিন ছিল। শক্র সৈন্য ছিল তাদের চার গুণেরও বেশি । আবার গোদের উপর বিষফৌঁড়া স্বরূপ কুখ্যাত ইয়াহুদী গোত্র বনু কুরাইজা সম্পর্কে খবর পাওয়া গেল, তারা মুসলিমদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে হানাদারদের সঙ্গে যোগ দিয়েছে। তারা যেহেতু ছিল মুসলিমদের প্রতিবেশী, তাই তাদের দিক থেকে অনিষ্টের আশঙ্কা ছিল অনেক বেশি । তখন ছিল প্রচণ্ড গরম কাল । খাদ্য সামগীরও ছিল অভাব । এতটা দীর্ঘ পরিখার খনন কার্ষে দিন-রাত ব্যস্ত থাকার দরুণ রোজগারেরও কোন সুযোগ মেলেনি । ফলে খাদ্য সংকট তীব্রাকার ধারণ করল । এ অবস্থায় হানাদার বাহিনী পরিখার কিনারায় এসে শিবির ফেলল । অতঃপর উভয় পক্ষে তীর ও পাথর ছোড়াছুড়ি চলতে থাকল । লাগাতার প্রায় এক মাস এ অবস্থা চলল । রাত-দিন একটানা পাহারা দিতে দিতে মুজাহিদগণ ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়েছিল। পরিশেষে এক সময় সুদীর্ঘ এ কঠিন পরীক্ষার অবসান হল আর তা এভাবে যে, আল্লাহ তাআলা হানাদারদের ছাউনির উপর দিয়ে এক হিমশীতল তীব্র ঝড়ো হাওয়া বইয়ে দিলেন। তাতে তাদের তীবু ছিড়ে গেল, হাড়ি-পাতিল সব ছড়িয়ে-ছিটিয়ে গেল, চুলা নিভে গেল এবং সওয়ারীর পশুগুলো ভয় পেয়ে চারদিকে ছোটাছুটি করতে লাগল। এভাবে তাদের গোটা শিবির যেরবার হয়ে গেল। অগত্যা তাদেরকে অবরোধ ত্যাগ করে ব্যর্থতার গ্রানি নিয়ে ফিরে যেতে হয় । আলোচ্য আয়াতে এই ঝড়ো হাওয়ার কথাই বলা হয়েছে। আয়াতে যে অদৃশ্য সেনাদলের কথা বলা হয়েছে, তা হল ফেরেশতার বাহিনী । তারাই বহুমুখী তৎপরতা দ্বারা শত্রবাহিনীকে নাকাল করে ফেলেছিল এবং পাততাড়ি গুটিয়ে পালিয়ে যেতে তাদেরকে বাধ্য. করেছিল । ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।