Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

তারা এরূপ বিবাহকে একটি ন্যাক্কারজনক কাজ মনে করত । আরবদের এই জাহেলী রসমটি তাদের অন্তরে এমনই বদ্ধমূল হয়ে পড়েছিল যে, কেবল মৌখিক উপদেশ দ্বারা এর মুলোচ্ছেদ সম্ভব ছিল না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উচ্ছেদকল্পে সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিয়ে স্বয়ং এ প্রথা বিরোধী কাজ করে দেখালেন, যাতে এটা স্পষ্ট হয়ে যায় যে, সে কাজে বিন্দুমাত্র দোষ নেই। দোষ থাকলে মহানবী সান্নান্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই তার কাছেও যেতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাচারে এর একাধিক দৃষ্টান্ত আছে। পালক পুত্র সম্পর্কিত প্রথার উচ্ছেদকল্পে আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন, তিনি যেন তার পালকপুত্র যায়দ ইবনে হারেছা রোযি.)-এর তালাক দেওয়া স্ত্রী হযরত যয়নাব বিনতে. জাহাশ (রাযি.)কে বিবাহ করেন। প্রকাশ থাকে যে, হযরত যয়নাব বিনতে জাহাশ রোযি.) ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাত বোন। হযরত যায়দ (রাযি.)-এর সঙ্গে তীর বিবাহ তিনি নিজেই সম্পাদন করে দিয়েছিলেন। তাই এখন নিজে তাকে বিবাহ করাটা তীর পক্ষে একটি কঠিন পরীক্ষাস্বরূপ ছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার হুকুম ও ছীনী স্বার্থকে শিরোধার্য করে নিলেন এবং এভাবে তিনি হযরত যয়নাব বিনতে জাহাশ (রোযি.)কে বিবাহ করলেন। এ বিবাহের ওলীমাকালেই হিজাব (পর্দা)-এর বিধান সম্পর্কিত আয়াতসমূহ নাযিল হয়, যা এ সূরার গুরুতৃপূর্ণ অংশ । চার. চতুর্থ ঘটনা এই যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যবতী স্ত্রীগণ সম্পর্কে কে না জানে তীরা সুখে-দুঃখে সর্বদা তার পাশে-পাশে থেকেছেন এবং সর্বান্তকরণে তার সহযোগিতা করেছেন। একবার এই ঘটনা ঘটল যে, বিভিন্ন যুদ্ধ জয়ের ফলে যখন কিছুটা আর্থিক স্বচ্ছলতা দেখা দিল তখন তীরা নিজেদের খোরপোশ বৃদ্ধির দাবি জানিয়ে বসলেন । সাধারণভাবে এটা যদিও কোনও রকম অবৈধ দাবি ছিল না, কিন্তু তারা তো ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী । এই যে গৌরব তাদের অর্জিত হয়েছিল এবং এ কারণে তারা যে সমুচ্চ মর্ধাদায় অধিষ্ঠিত ছিলেন, তার সাথে এ জাতীয় দাবি মানানসই ছিল না। কাজেই এ সূরায় আল্লাহ তাআলা নবী-পত্রীগণকে এখতিয়ার দান করেন যে, তারা পার্থিব ভোগ-বিলাস অথবা নবীর সঙ্গিনী হয়ে থাকা এ দুয়ের যে-কোনওটি বেছে নিতে পারেন । তারা দুনিয়ার ভোগ-বিলাস চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্মাম তাদেরকে সম্মানজনকভাবে পরিত্যাগ করতে প্রস্তুত আছেন। আর যদি তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা মিশনের সঙ্গিনীরূপে থাকতে চান ও পরকালীন পুরস্কারেরই আশা করেন, তবে এ জাতীয় দাবি হতে তাদের দূরে থাকা উচিত। কেননা এটা তাদের পক্ষে শোভনীয় নয় । হযরত যয়নাব বিনতে জাহাশ (োযি.)-এর সঙ্গে বিবাহ কালে যেহেতু কাফের ও মুনাফিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকম প্রোপাগার্তা করেছিল, তাই এ সূরায় আল্লাহ তার সমুচ্চ মর্যাদা তুলে ধরেছেন এবং সেই সঙ্গে তীর প্রতি সম্মান প্রদর্শন ও তার আনুগত্য করার হুকুম দিয়েছেন। এর দ্বারা স্পষ্ট করে দেওয়া হয়েছে, ওইসব নির্বোধদের আপত্তি ও সমালোচনা দ্বারা তার মত মহান ব্যক্তিত্বের মর্যাদা কিছুমাত্র খাটো হয়ে যায় না। এছাড়া সহধর্মিনীদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা এবং এ সম্পর্কিত আরও কিছু ব্যাখ্যাও এ সূরায় তুলে ধরা হয়েছে। ফর্ম নং-৫/ক টি ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।