Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আহযাব পরিচিতি মদীনা মুনাওয়ারায় মহানবী সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর চতুর্থ ও পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে এ সূরাটি নাযিল হয়। সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট হিসেবে চারটি ঘটনা বিশেষ গুরুতৃ রাখে । সূরার বিভিন্ন স্থানে ঘটনাগুলোর প্রতি ইশারা করা হয়েছে। নিচে ঘটনাগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল। বিস্তারিত ইনশাআল্লাহ সংশিষ্ট আয়াতসমূহের ব্যাখ্যায় আসবে । এক. প্রথম ঘটনাটি আহ্যাবের যুদ্ধের। সে যুদ্ধের নামানুসারেই এ সুরার নাম রাখা হয়েছে সূরা 'আহ্যাব' ৷ বদর ও উহুদের যুদ্ধে ব্যর্থ হওয়ার পর কুরাইশ নেতৃবর্গ আরও বেশি ক্ষীপ্ত হয়ে ওঠেছিল। তারা আরবের অন্যান্য গোত্রসমূহকেও মহানবী সান্রান্াহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উষ্কানি দিতে থাকল । পরিশেষে তাদের নিয়ে একটি যৌথ বাহিনী গড়ে তুলল এবং মদীনা মুনাওয়ারায় হামলা চালাল । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসী (রাযি.)-এর পরামর্শে মদীনা মুনাওয়ারার প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে নগরের বাইরে একটি পরিখা খনন করেন, যাতে শত্রু বাহিনী সহজে শহরে প্রবেশ করতে না পারে। এ কারণেই এ যুদ্ধকে খন্দক বা পরিখার যুদ্ধও বলা হয়। এ যুদ্ধের গুরুত্পূর্ণ ঘটনাবলী এ সূরায় বর্ণিত হয়েছে। এ যুদ্ধকালে মুসলিমগণকে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এ সূরায় তার বিস্তারিত বিবরণ রয়েছে। . দুই. এ সময়কার দ্বিতীয় গুরুতৃপূর্ণ ঘটনা হল বনু কুরাইজার যুদ্ধ। বনু কুরাইজা ছিল একটি ইয়াহুদী গোত্র। তারা মদীনা মুনাওয়ারার আশেপাশে বাস করত । হিজরতের পর মহানবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। চুক্তির একটি ধারা ছিল এ রকম- মুসলিম ও ইয়াহুদী, কোন পক্ষই একে অন্যের শক্রকে কোনও রকমের সহযোগিতা করবে না। কিন্তু বনু কুরাইজা চুক্তির ধারাসমূহ রক্ষা করেনি । অন্যান্য শর্তের মত উপরিউক্ত চুক্তিটিও তারা ভঙ্গ করেছিল। তারা আহ্যাবের যুদ্ধকালে গোপনে _ শক্রদের সহযোগিতা করেছিল । তারা চক্রান্ত করেছিল যে, তারা পেছন থেকে মুসলিমদের পৃষ্ঠদেশে ছোরা বসাবে । তাই যুদ্ধ শেষ হওয়ার পর মহানবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ হতে হুকুম হল, কালবিলম্ব না করে তিনি যেন বনু কুরাইজার উপর হামলা করেন এবং এভাবে ভেতরের শক্রর মূলোৎপাটন করেন । সুতরাং তিনি তাদেরকে অবরোধ করলেন। শেষ পর্যন্ত তাদের বহু লোককে হত্যা করা হল এবং অনেককে করা হল বন্দী। এ যুদ্ধের বিস্তারিত বিবরণও সূরার ভেতর আসবে । তিন. তৃতীয় গুরুতৃপূর্ণ ঘটনা হল পালকপুত্র সম্পর্কিত। আরববাসী কাউকে দত্তক বানালে তাকে সকল ব্যাপারেই আপন পুত্রের মর্যাদা দান করত। এমনকি সে মীরাছও পেত। তার বিধবা স্ত্রী বা তালাক দেওয়া স্ত্রীকে পালক পিতার জন্য বিবাহ করাকে কিছুতেই জায়েয মনে করা হত না, অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে এরূপ কোন নিষেধাজ্ঞা ছিল না। তা সত্তেও ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।