সা ১ ঠ এ ১ ৫ 825///1€ ৮৩ যানে ঃ 5755 আলহামদুলিল্লাহ! “তাফসীরে তাওযীহুল কুরআন'-এর অনুবাদ শেষ হল। এটা যে কত বড় আনন্দের বিষয় এবং আমার পক্ষে কত বড় খোশনসীবী তা কোন্ ভাষায় প্রকাশ করব! কিভাবেই বা আমি তোমার শোকর আদায় করব হে আল্লাহ! নাকি তা করা সম্ভব? এ কাজের সূচনা ও সমাপ্তি তো কেবল তোমার ইচ্ছারই প্রতিফলন! না হয় এই মহা অকর্মণ্য ও আপাদমস্তক গুনাহগারের কী সাধ্য নর নিন সির যনা জে মণির বিন তোমারই করুনা! বিবি লারা হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সাহেব এ গ্রন্থের প্রথম খণ্ডের ভূমিকায় তা তুলে ধরেছেন। সেখানে তিনি এ কথাও বলেছেন যে, তার দ্বারা অনুরূদ্ধ হয়েই আমি এ গ্রন্থের অনুবাদে হাত দিয়েছি। বস্তত তার অনুরোধ আমার পক্ষে আদেশ অপেক্ষাও বেশি কিছু এবং আমার জন্য এটা অনেক বড় গৌরবের বিষয় । আল্লাহ তাআলা তাকে সিহহাত ও আফিয়াতের সাথে দীর্ঘজীবী করুন এবং উম্মতের ইলমী ইমামতের জন্য কবুল করে নিন। | উল্লেখ্য, এত বড় কাজে আমার হাত দেয়ার মত ধৃষ্ঠতা প্রদর্শন করার কথা নয়। কারণ অন্যসব বিষয়ে চরম উদাসীন হলেও নিজ যোগ্যতার দৈন্য সম্পর্কে আমি বেখবর নই। কিন্তু কুরআন মাজীদের খেদমতে জড়িত থাকার কিছু না কিছু লোভ তো মুমিন মাত্রেরই অন্তরে থাকে । সেই সঙ্গে যদি থাকে হযরত মাওলানার মত ব্যক্তিত্রে প্রনোদনা এবং থাকে একদল যোগ্য উলামা বন্ধুর _ প্রেরণাদায়ী উচ্চারণ, তবে কঠিন থেকে কঠিনতর কাজেরও-হিম্মত জাগে বৈকি! স্বাভাবিকভাবেই এ আশ্বাস তো ছিলই যে, এ কাজে তাদের সকলের পূর্ণ সহযোগিতা থাকবে এবং আমার যত ক্রুটি- বিচ্যুতি ও অসুন্দরতাই ঘটুক তা. তাদের সাহায্যে মেরামত করার সুযোগ পাব । সুতরাং সেই আশায় বুক বেঁধে, আল্লাহ মালিকের উপর ভরসা করে অনুবাদের কাজ শুরু করে দেই। শুরু করার পর. দেখি, গ্রন্থের নাম যদিও “আসান তরজাময়ে কুরআন, কিন্তু বাংলায় তা অনুবাদ করা অতটা আসান নয়। শ্রদ্ধেয় গ্রন্থকার উর্দু বাকশৈলী অনুযায়ী সাধারণ ও প্রাথমিক স্তরের পাঠকদের সামনে রেখে কুরআন মাজীদের সহজ-সরল তরজমা করেছেন এবং সতর্ক থেকেছেন. যাতে সে তরজমা কুরআনী শব্দমালা ও তার ব্যঞ্জনা থেকে দূরে সরে না.যায়। অনুবাদককে তো মূল লেখকেরই অনুগমন করতে হয়। কাজেই আমাকেও লক্ষ রাখতে হয়েছে তরজমা যেন বাংলা বাকশৈলী অনুযায়ী হয়, সাধারণ পাঠকদের উপযোগী সহজ-সরল হয় আবার তাতে থাকে মূল গরন্থকারকৃত তরজমারই প্রতিধ্বনি। কাজটা যে কত দুরূহ তা আমার মত অল্পপুঁজির ভুক্তভোগীই জানে । তবে আমি আমার চেষ্টার কোন ক্রুটি করিনি। উপযুক্ত শব্দ ব্যবহার এবং আরবী ও উর্দু শব্দের যথাযথ বাংলা প্রতিশব্দের জন্য বিভিন্ন ফ্/.2110001119.0010)
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.