Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরা সাজদা _ পরিচিতি এ সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল ইসলামের বুনিয়াদী আকাঈদ তথা তাওহীদ, রিসালাত ও আখেরাতকে প্রতিষ্ঠাকরণ। তাছাড়া আরবের যেসব অবিশ্বাসী এসব আকীদার বিরোধিতা করত, এ সূরায় তাদের প্রশ্নীবলীর উত্তর দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের পরিণামও জানিয়ে দেওয়া হয়েছে। এ সূরার ১৫ নং আয়াতটি সিজদার আয়াত । অর্থাৎ যে ব্যক্তিই এ আয়াত তেলাওয়াত করবে বা শুনবে তার উপর একটি সিজদা ওয়াজিব হয়ে যাবে। তাই এ সূরার নাম “তানযীল আস-সাজদা' বা “আলিফ-লাম-মীম আস-সাজদা' অথবা শুধুই “আস-সাজদা”। সহীহ বুখারীর একটি হাদীছে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিন ফজরের নামাযে এ সূরাটি খুব বেশি পড়তেন । এক হাদীছে আছে, তিনি রাতে শোয়ার আগে দু'টি সূরা অবশ্যই তেলাওয়াত করতেন- একটি সূরা “তানযীল আস-সাজদা' অন্যটি সূরা “মুলক'। (মুসনাদে আহমদ, ৩য় খণ্ড, ৩৪০ পৃষ্ঠা) ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।