Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরা লুকমান পরিচিতি এটিও একটি মন্কী সুরা । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনের সেই প্রেক্ষাপটে এটি নাযিল হয়েছে, যখন তাঁর ও কুরআন মাজীদের বিরুদ্ধে কাফেরদের শক্রতা ও প্রোপাগাণ্ডা চরম আকার ধারণ করেছিল। তাদের সর্দারগণ নানা রকম ছল-চাতুরি ও চরমপন্থী কার্যকলাপের মাধ্যমে ইসলামের প্রচার-প্রসার ঠেকানোর চেষ্টা করছিল । কুরআন মাজীদের বলিষ্ঠ বর্ণনাশৈলী যেহেতু মানুষের অন্তরকে গভীরভাবে স্পর্শ করত, তাই কুরআন থেকে ফিরিয়ে রাখার লক্ষ্যে তারা তাদেরকে কিস্সা-কাহিনী, কাব্য ও-গান-বাদ্যে মগ্ন রাখার চেষ্টা করত। সূরার শুরুতেই এ বিষয়টির অবতারণা রয়েছে (আয়াত নং ৬)। হযরত লুকমান ছিলেন আরবের এক খ্যাতনামা বিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তি। আরববাসী তার বিজ্ঞোচিত বাণীসমূহকে খুবই মূল্যায়ন করত। আরব কবিগণ একজন প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে বিভিন্ন কবিতায় তার কথা উল্লেখ করেছেন। কুরআন মাজীদ এ সূরায় তীর প্রতি আরব বলে স্বীকার করে থাক, তিনিও তো তাওহীদে বিশ্বাসী ছিলেন। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করাকে তিনি চরম জুলুম বলতেন । তিনি নিজ পুত্রকে নসীহত করেছিলেন, “কখনও শিরক করো না।” তার সে নসীহতটি এ সুরায় উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত তার আরও কিছু মূল্যবান উপদেশ, যা তিনি প্রিয় পুত্রকে লক্ষ করে করেছিলেন, এ সূরায় উদ্ধৃত হয়েছে আর সে হিসেবেই সুরাটির নাম রাখা হয়েছে সূরা লুকমান। তো হযরত লুকমান হাকীমের শিক্ষা তো ছিল এ রকম তাওহীদী, অপর দিকে মক্কার মুশরিকদের অবস্থা ছিল এই যে, তারা তাদের সন্তানদেরকে তাওহীদ ও সৎকর্মের শিক্ষা তো দিতই না, উল্টো তাদেরকে শিরকে লিগ্ড হতে বাধ্য করত। তাদের সন্তানদের কেউ ইসলাম গ্রহণ করলে তার উপর বলপ্রয়োগ করত, যাতে আবার শিরকের পথে ফিরে আসে । প্রসঙ্গত লুকমানের উপদেশমালার মাঝখানে (১৪ ও ১৫ নং আয়াতে) পিতা-মাতার সঙ্গে তাওহীদ ও শিরকের ছন্দব-সংক্রান্ত মূলনীতি বর্ণিত হয়েছে, যেমনটা পূর্বে সূরা আনকাবুতেও (২৯ : ৮) বর্ণিত হয়েছিল। বলা হয়েছে যে, পিতা-মাতার আদব ও সম্মান রক্ষা তো করতেই হবে, কিন্তু তারা যদি শিরক করতে চাপ দেয়, তবে সেক্ষেত্রে তাদের হুকুম মানা জায়েয নয়। তাছাড়া এ সূরায় তাওহীদের দলীল-প্রমাণ উল্লেখ করা হয়েছে এবং বান্দা যাতে আখেরাতের কথা ভুলে না যায় তাই সেখানকার কঠিন অবস্থার কথা মর্মস্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে। র : দ/$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।