সুরা আহকাফ পরিচিতি এ সূরার ২৯ ও ৩০ নং আয়াত দ্বারা বোঝা যায়, জিন্নদের একটি দল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরআন মাজীদ শুনেছিল, এ সুরাটি নাধিল হয়েছিল সেই সময়। বিভিন্ন নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী এ ঘটনা ঘটেছিল হিজরতের আগে তায়েফ থেকে মহানবী সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনকালে, যখন নাখলা নামক স্থানে তিনি ফজরের নামাযে কুরআন মাজীদ পাঠ করছিলেন। অন্যান্য মক্কী সূরার মত এ সূরার মূল আলোচ্য. বিষয় হল ইসলামের বুনিয়াদী আকীদা-বিশ্বাস তথা তাওহীদ, রিসালাত ও আখেরাতকে দলীল-প্রমাণ ছারা প্রতিষ্ঠা করা । ইসলামের সে পর্বে অনেক পরিবারে এ রকমও ঘটছিল যে, হয়ত পিতা-মাতা ইসলাম গ্রহণ করেছে কিন্তু সন্তানেরা গ্রহণ করেনি এবং তারা পিতা-মাতাকে তাদের ইসলাম গ্রহণের কারণে তিরঙ্কার করছে অথবা এর বিপরীতে সন্তান তো ইসলাম গ্রহণ করেছে, কিন্তু পিতা-মাতা কাফেরই রয়ে গেছে আর ইসলাম গ্রহণের কারণে তারা সন্তানের প্রতি কঠোর আচরণ করছে। এ সূরার ১৬ ও ১৭ নং আয়াতে এ জাতীয় পরিস্থিতির বর্ণনা রয়েছে এবং সেই প্রেক্ষাপটে সন্তানের উপর পিতা-মাতার হক যে কত বেশি তা উল্লেখ _ করতঃ তা আদায়ে যত্নবান থাকার জন্য সন্তানকে জোর তাকিদ করা হয়েছে। তাছাড়া অতীতে যেসব জাতি কুফর ও নাফরমানীর পথ অবলম্বন করেছিল, তাদের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে এবং সে প্রসঙ্গে বিশেষভাবে আদ জাতির বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে। আদ জাতি যে অঞ্চলে বাস করত, সেখানে বালুর বহু টিলা ছিল, যাকে আরবীতে “আহকাফ' বলা হয়। তারই থেকে এ সূরাটির নাম রাখা হয়েছে সূরা আহকাফ। দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।