Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরা জাছিয়া পরিচিতি মৌলিকভাবে এ সূরায় তিনটি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। (এক) বিশ্ব-জগতের সর্বত্র আল্লাহ তাআলার কুদরত ও হেকমতের.অসংখ্য নিদর্শন বিরাজ করছে। যে-কোনও লোক যুক্তিবাদী মন নিয়ে এসবের মধ্যে চিন্তা করবে সে এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবে যে, বিশ্ব-জগতের স্রষ্টা একজন । তার কোন শরীক নেই এবং মহা বিশ্ব পরিচালনার জন্য তার কোন সহযোগীর প্রয়োজন নেই। কাজেই কাউকে তার অংশীদার সাব্যস্ত করে সেই অংশীদারের ইবাদতে লিগ হওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর কাজ। (দুই) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে, তাকে এমন কিছু বিধি-বিধানও দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী শরীয়তসমূহ হতে কিছুটা আলাদা । সকল বিধানই যেহেতু আল্লাহ তাআলার দেওয়া, তাই সে স্বাতব্ত্্যের কারণে বিম্ময়বোধ করা উচিত নয়। (তিন) এ সূরায় কিয়ামতের বিভীষিকাময় অবস্থারও চিত্র আঁকা হয়েছে। সেই প্রসঙ্গেই ২৮ ং আয়াতে জানানো হয়েছে, সে দিন মানুষ এতটাই ভয়ার্ত থাকবে যে, তারা ভয়ের আভিশযযে ইট ভেলে বসে পড়বে .-+৬ জোহা) বলে এমন লোককে, যে হাটু ভেঙ্গে বসে ০5949478558 ফর্মা নং-২১/খ ফডড/.911000119.0010)

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।