Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরা দুখান পরিচিতি বিভিন্ন নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা জানা যায়, মক্কা মুকাররমার কাফেরদেরকে সতর্ক করার লক্ষ্যে আল্লাহ তাআলা একবার তাদেরকে কঠিন দুর্ভিক্ষে ফেলেছিলেন । তখন অনাহার ক্রিষ্ট মানুষ চামড়া পর্যন্ত খেতে বাধ্য হয়েছিল৷ শেষে মক্কাবাসীরা আবু সুফিয়ানের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিল, আপনি আল্লাহ তাআলার কাছে দুআ করুন যেন তিনি আমাদেরকে দুর্ভিক্ষ হতে মুক্তি দান করেন। আমরা ওয়াদা করছি, মুক্তি পেলে আপনার প্রতি ঈমান আনব । সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ থেকে নাজাত দিলেন। কিন্তু দুর্ভিক্ষ দূর হওয়ার পর কাফেরগণ তাদের ওয়াদার কথা ভুলে গেল। তারা ঈমান আনল না। এ ঘটনারই পরিপ্রেক্ষিতে এ সূরাটি নাযিল হয়েছে। ঘটনাটির উল্লেখ রয়েছে সূরার ১০ নং থেকে ১৫ নং আয়াতে । এ প্রসঙ্গেই বলা হয়েছে, একদিন আকাশ দেখা যাবে শুধু ধুঁয়া আর ধুয়া। (এর ব্যাখ্যা ইনশাআল্লাহ আয়াতের টীকায় লেখা হবে ।) আরবীতে ধুয়াকে বলে ০৮১ (দুখান)। রস রিসালাত ও আখেরাত সম্পর্কেও আলোচনা আছে। ফড/.2110001179.0010)

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।