সুরা যুখরণফ পরিচিতি এ সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল মুশরিকদের আকীদা-বিশ্বাস খণ্ডন । বিশেষভাবে ফেরেশতাদের সম্পর্কে তাদের এই ধারণা যে, তারা আল্লাহ তাআলার কন্যা। তাছাড়া তারা নিজেদের দ্বীনকে সহীহ সাব্যস্ত করার জন্য এই দলীল দিত যে, আমরা আমাদের বাপ- দাদাদেরকে এই ধর্মই পালন করতে দেখেছি। এর উত্তরে প্রথমত জানানো হয়েছে, সত্য-সঠিক আকীদার প্রশ্নে বাপ-দাদার অনুকরণ একটি ভ্রান্ত পথ। তারপর হযরত ইবরাহীম আলাইহিস সালামের প্রসঙ্গ তোলা হয়েছে যে, যদি বাপ-দাদার অনুকরণের কথাই বল, তবে তার অনুগামী হয়ে যাও না কেন, যিনি শিরকের সাথে কোনরূপ সম্পর্ক না রাখার দ্যর্থহীন ঘোষণা দিয়েছিলেন? মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেসব আপত্তি তুলত, এ সূরায় তার উত্তরও দেওয়া হয়েছে। তাদের একটি কথা ছিল, আল্লাহ তাআলার যদি কোন নবী পাঠানোর দরকারই হত, তবে একজন বিত্তবান প্রভাবশালী ব্যক্তিকে কেন পাঠালেন না? আল্লাহ তাআলা এ সূরায় স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে নৈকট্য ও মর্যাদা লাভের সাথে পার্থিব বিত্ত-বৈভবের কোন সম্পর্ক নেই। আল্লাহ তাআলা তো কাফেরদেরকেও সোনা-রূপা ও ধন-সম্পদ দিয়ে থাকেন। তার অর্থ এ নয় যে, তারা আল্লাহ তাআলার প্রিয় । বস্তুত আখেরাতের নেয়ামতের সাথে দুনিয়ার অর্থ-সম্পদের কোন তুলনাই হয় না। এ সূরায় আরও স্পষ্ট করা হয়েছে যে, আল্লাহ তাআলা দুনিয়ায় অর্থ-সম্পদের বন্টন তার হেকমত অনুযায়ী এক বিশেষ পরিমাপে করে থাকেন। এর জন্য তার পরিপক্ক নিয়ম-নীতি রয়েছে। এ প্রসঙ্গেই সংক্ষেপে হযরত মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে ফেরাউনেরও এই আপত্তি ছিল যে, পার্থিব বিত্ত-বৈভবের দিক থেকে তার তো বিশেষ কোন মর্যাদা নেই । অপর দিকে ফেরাউনের সবকিছুই আছে। এ অবস্থায় মূসা আলাইহিস সালাম কেন নবী হবেন আর ফেরাউনকে কেন তার কথা মানতে হবে? তা ফেরাউন যতই আপত্তি করুক না কেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সত্য নবীই ছিলেন এবং তাকে অমান্য ও অগ্রাহ্য করার কারণে শেষ পর্যন্ত ফেরাউনকে সাগরে নিমজ্জিত হতে হয়েছে আর হযরত মুসা আলাইহিস সালাম জয়যুক্ত হয়েছেন। তাছাড়া এ সূরায় সংক্ষেপে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনাও বর্ণিত হয়েছে এবং তীর প্রকৃত অবস্থা স্পষ্ট করে দেওয়া হয়েছে। | আরবীতে সোনাকে 3৯) (যুখরুফ) বলে । এ সূরার ৩৫ নং আয়াতে এর উল্লেখ রয়েছে এবং তাতে জানানো হয়েছে যে, আল্লাহ তাআলা চাইলে সমস্ত কাফেরকে দুনিয়া ভরা সোনা-রূপা দিয়ে দিতে পারেন । কিন্তু তাতে তাদের মর্যাদার কোন রকমফের হবে না। কেননা এটা পার্থিব তুচ্ছ সামগ্রীর বেশি কিছু নয়। আল্লাহ তাআলার কাছে এর কোন মূল্য নেই। তো এই “যুখরুফ' শব্দ থেকেই এ সূরার নামকরণ করা হয়েছে সূরা যুখরুফ। ফর্মী ন-১৯/ক দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।