পারা- ২৪ ৫৪. যা বোধশক্তিসম্পন্নদের জন্য ছিল হেদায়াত ও নসীহত । ৫৫. সুতরাং (হে রাসূল!) সবর অবলম্বন কর। নিশ্চিত থাক আল্লাহর ওয়াদা সত্য এবং নিজ ক্রটির 'জন্য ক্ষমা প্রার্থনা কর১৫ এবং সকাল ও সন্ধ্যায় নিজ প্রতিপালকের প্রশংসার সাথে তাসবীহ পাঠ করতে থাক। ৫৬. নিশ্যয়ই যারা আন্মাহর আয়াত সম্পর্কে বিতর্ক সৃষ্টি করে, অথচ তাদের কাছে (তাদের দাবির সপক্ষে) কোন প্রমাণ আসেনি, তাদের অন্তরে যাতে তারা কখনও সফল হওয়ার নয়।১৬ সুতরাং তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয় তিনিই সেই সত্তা, যিনি সব কথা শোনেন, সবকিছু দেখেন। তাফসীরে তাওযীহুল কুরআন % ২৪৫ ১৫. আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোনাহ থেকে পবিত্র বানিয়েছিলেন। তা সত্তেও তিনি অত্যধিক ইস্তিগফার করতেন । কুরআন মাজীদেও তাকে বিশেষ গুরুত্বের সাথে ইস্তিগফার করতে বলা হয়েছে। উদ্দেশ্য উম্মতকে শিক্ষা দেওয়া যে, যখন মাছুম হওয়া সত্তেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এমন সব কাজের জন্যও ক্ষমা প্রার্থনা করতেন, যা প্রকৃতপক্ষে গোনাহ নয়, বরং তিনি নিজ সমুচ্চ মর্যাদার কারণে তাকে গোনাহ বা অন্যায় মনে করতেন, তখন যারা মাছুম নয়, তাদের তো অনেক বেশি ইস্তিগফার করা উচিত। ১৬. অর্থাৎ নিজের সম্পর্কে তাদের ধারণা তারা অনেক উচু মর্যাদায় অধিষ্ঠিত। তাদের এ ধারণা সম্পূর্ণ গলত। বর্তমানেও যেমন তারা বিশেষ কোন মর্যাদার অধিকারী নয়, তেমনি ভবিষ্যতেও তারা কখনও বিশেষ মর্যাদা লাভে সফল হবে না। ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।