সূরা মু'মিন পরিচিতি এ সূরা থেকে সূরা আহকাফ পর্যন্ত প্রতিটি শুরু হয়েছে হা-মীম (৯)-এর দ্বারা । সূরা : বাকারার শুরুতে আরয করা হয়েছে যে, এসব হরফের প্রকৃত অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এ সাতটি সূরা যেহেতু হা-মীম (৯)-এর দ্বারা শুরু হয়েছে তাই এগুলোকে একত্রে 'হাওয়ামীম' বলা হয়। আরবী সাহিত্যালংকারের দৃষ্টিকোণ থেকে এসব সূরায় সাহিত্যের যে সুষমা ও অলংকারময়তা বিদ্যমান রয়েছে, সে' কারণে এগুলোকে আরূসুল কুরআন (কুরআনের . বধু) উপাধিতেও ভূষিত করা হয়েছে। সবগুলি সূরাই মক্কী। এতে তাওহীদ, রিসালাত ও . আখেরাত- ইসলামের এই বুনিয়াদী আকীদার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাফেরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং কুফরের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। এসব সূরায় কোন-কোন নবীর ঘটনাও উল্লেখ করা হয়েছে। এই প্রথম সূরাটিতে বর্ণিত হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা । সে প্রসঙ্গে ২৮-৩৫ আয়াতসমূহে ফেরাউনী সম্প্রদায়ের এক মুমিন বীরের ভাষণ উদ্ধৃত করা হয়েছে, যিনি প্রথম দিকে নিজ ঈমান গোপন রেখেছিলেন, কিন্তু যখন হযরত মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের উপর ফেরাউনের জুলুম-নির্যাতন বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল এবং ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার কু-মতলব প্রকাশ করল, তখন তিনি প্রকাশ্যে নিজ ঈমানের কথা ঘোষণা করলেন এবং ফেরাউনের দরবারে এই মর্মম্পশী ভাষণ দিলেন। সেই মুমিন বীরের সঙ্গে সম্পৃক্ত করেই এ সূরার নাম রাখা হয়েছে সূরা মুমিন। এ সুরার অপর নাম সূরা গাফির। গাফির (৮১৮) অর্থ ক্ষমাশীল" । এ সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলার গুণ হিসেবে এ শব্দটি ব্যবহৃত হয়েছে। সে কারণেই এ সুরার পরিচয় হিসেবে এর এক নাম “গাফির'-ও রাখা হয়েছে। ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।