সূরা যুমার পরিচিতি এ সূরাটি নাযিল হয়েছিল মন্কী জীবনের শুরু দিকে। এতে মক্কার মুশরিকদের বিভিন্ন ভ্রান্ত ধ্যান-ধারণা খণ্ডন করা হয়েছে। মুশরিকরা একথা বিশ্বাস করত ঠিক যে, বিশ্ব-জগতের স্রষ্টা আল্লাহ তাআলা, কিন্তু তারা বিভিন্ন দেব-দেবী তৈরি করে তাদের উপাসনা করত এবং এ বিশ্বাসের জন্ম দিয়েছিল যে, এদের ইবাদত-উপাসনা করলে এরা তাদের প্রতি খুশি হবে এবং আন্নাহ তাআলার দরবারে তাদের জন্য সুপারিশ করবে । আবার অনেকে মনে করত ফেরেশতাগণ আল্লাহ তাআলার কন্যা । এ সূরায় এসব ভ্রান্ত আকীদা খণ্ডন করে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে। এটা সেই সময়ের কথা, যখন মুমিনদেরকে কাফেরদের হাতে অমানবিক জুলুম-নির্যাতন ভোগ করতে হচ্ছিল। তাই এ সূরায় এমন কোন নিরাপদ ভূমিতে তাদেরকে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে, যেখানে গেলে তারা শান্তিতে আল্লাহ তাআলার ইবাদত-বন্দেগী করতে পারবে । সেই সঙ্গে কাফেরদেরকে সাবধান করা হয়েছে, তারা যদি এসব জুলুমবাজি ও হঠকারিতা পরিত্যাগ না করে তবে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুরার শেষে সেই দৃশ্যও দেখানো হয়েছে যে, আখেরাতে অবিশ্বাসীদেরকে কিভাবে দলে-দলে জাহান্নামে টেনে নেওয়া হবে আর মুমিনগণ কিভাবে দলে-দলে জান্নাতে প্রবেশ করবে । “দলসমূহ'-এর আরবী প্রতিশব্দ “যুমার' থেকেই এ সূরার নামকরণ করা হয়েছে হা বসি দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।