Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পর্যালোচনা করতে গিয়ে লেখেন, “যখন সুস্পষ্ট ভাষায় এ ভবিষ্যদ্বাণীটি করা হয়, তখন এর পূরণ হওয়া অপেক্ষা অসম্ভব কল্পনা আর কোন ভবিষ্যদ্বাণী হতে পারত না। কেননা সম্রাট হিরাক্রিয়াসের শাসন কালের প্রথম দশ বছরে এটা দিবালোকেকর মত পরিষ্কার হয়ে গিয়েছিল যে, রোমান সাম্রাজ্যের বিলুপ্তি এখন সময়ের ব্যাপার মাত্র” (91109070, 1176 1)০0117 210 ঢ9]] 01 1106 চ২010797 [170])116, 01781065746, ৬০100006 2, [0. 125, 07928090159, ৬. 38, 00167510 01 01710960. 1990) এ ভবিষ্যদ্বাণীর কথা শুনে মক্কা মুকাররমার মুশরিকরা তো হেসেই খুন। এমনকি উবাই ইবনে খালফ নামক তাদের এক নেতা তো হযরত আবু বকর সিদ্দীক (রাধিআল্লাহু আনহু)-এর সাথে বাজিই ধরে ফেলল যে, আগামী নয় বছরের ভেতর যদি রোমানরা ইরানীদের বিরুদ্ধে জয়লাভ করতে পারে, তবে সে হযরত আবু বকর (রাধি.)কে একশত উট দেবে । আর যদি এ সময়ের মধ্যে তারা জয়লাভ করতে না পারে, তবে হযরত আবু বকর (রাি.)-এর তাকে একশ উট দিতে হবে (তখনও পর্যন্ত যেহেতু এ রকম দ্বিপক্ষীয় বাজি হারাম করা হয়নি, তাই হযরত সিদ্দীকে আকবর [রাি.] তাতে রাজি হয়ে গেলেন)। প্রকাশ থাকে যে, এ আয়াত নাধিল হওয়ার পরও ইরানীদের. বিজয়ধারা অব্যাহত ছিল। এমনকি তারা কায়সারের রাজধানী কনস্টান্টিনোপলের দোরগোড়ায় পৌছে গিয়েছিল। এর ভেতর কায়সারের পক্ষ হতে যতবারই সন্ধির প্রস্তাব দেওয়া হয়েছে ইরানীদের পক্ষ থেকে তার উত্তর ছিল একটাই “আমরা হিরাক্লিয়াসের মাথা ছাড়া অন্য কিছুতে রাজি নই'। অগত্যা হিরাক্লিয়াস তিউনিসে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করল। কিন্তু ঠিক সেই মুহুর্তে পরিস্থিতির অভাবিতপূর্ব পরিবর্তন ঘটল । . কুরআন মাজীদের ভবিষ্যদ্বাণীর পর মাত্র সাতটি বছরই গত হয়েছিল।-এ সময় নিরূপায় হিরাক্লিয়াস ইরানী বাহিনীর উপর পিছন দিক থেকে এক মরণপণ হামলা চালায়। কে জানত সেই হামলা যুদ্ধ পরিস্থিতিকে এমন পাল্টে দেবে । তাতে ইরানী বাহিনীর শোচনীয় পরাজয় ঘটল এবং তার মাধ্যমে কিসরার বিপরীতে শুরু হয়ে গেল কায়সারের বিজয়ের পালা । রোমানদের এ বিজয় সংবাদ চারদিকে বাতাসের মত ছড়িয়ে পড়ল । তার ঝাপটা এসে লাগল আরব ভূমিতেও। আরবে যখন এ সংবাদ এসে পৌছায়, তখন এখানেও ঘটে গেছে সত্য-মিথ্যা চূড়ান্ত ফায়সালা । বদরের রণক্ষেত্রে মহানবী সান্নাল্লানু আলাইহি ওয়াসাল্লামের হাতে কুরাইশ কাফেরদের লাঞ্নাকর পরাজয় ঘটেছে। সদ্যপ্রাপ্ত এ বিজয়ানন্দের ভেতরই তখন মুমিনগণ রোমানদের বিজয়-সংবাদ লাভ করল, তখন তারা দ্বিগুণ আনন্দে আপ্লুত হল । এভাবে কুরআন প্রদত্ত উভয় ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল, যদিও এক কালে বাহ্যিক অবস্থাদৃষ্টে তা ফলার সুদূর কোন সন্তাবনাও দৃষ্টিগোচর হচ্ছিল না। বস্তুত এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন মাজীদের সত্যতার এক অনস্বীকার্য প্রমাণ । হযরত আবু বকর সিদ্দীক (রাযি.)-এর সঙ্গে যে বাজি ধরেছিল, ততদিনে যদিও সেই উবাই ইবনে খালফের মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু তার ছেলেরা কথা রেখেছিল। বাজির একশ উট তারা হযরত আবু বকর (রাযি.)কে আদায় করে দিয়েছিল। এ রকম দ্বিপক্ষীয় বাজি, প্রকৃতপক্ষে যা জুয়ারই একটি রূপ, যেহেতু ইতোমধ্যে হারাম হয়ে গিয়েছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটগুলো সদকা করে দিতে বললেন । সুতরাং হযরত আবু বকর (রাষি.) সেগুলো সদকা করে দিলেন। এ ভবিষ্যদ্বাণী ছাড়াও এ সূরায় ইসলামের বুনিয়াদী আকাঈদ তথা তাওহীদ, রিসালাত ও : আখেরাতকে বিভিন্ন দলীল-প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই সঙ্গে এ সম্পর্কে বিরুদ্ধবাদীদের উত্থাপিত প্রশ্নাবলীরও জবাব দেওয়া হয়েছে। 1 ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।