সূরা রূম পরিচিতি এ সূরাটির এক বিশেষ এঁতিহাসিক প্রেক্ষাপট আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার সত্য রাসূল এবং কুরআন মাজীদ যে আল্লাহ তাআলার সত্য কিতাব, এর অনুকূলে তা অনস্বীকার্য প্রমাণ সরবরাহ করে। মহানবী সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুওয়াত লাভ করেন, তখন দু*টি বৃহৎ শক্তি দুনিয়া শাসন করত । একদিকে ছিল ইরানী শাসন। এর শাসককে বলা হত “কিস্রা। কিস্রা ও তার ইরানী প্রজাসাধারণ ছিল অগ্নিপূজক। পূর্বের বিস্তৃত অঞ্চল তার শাসনাধীন ছিল। দ্বিতীয়টি ছিল রোমান সাম্রাজ্য, যা মক্কা মুকাররমার উত্তর ও পশ্চিমাঞ্চলে বিস্তৃত ছিল। শাম, মিসর, এশিয়া মাইনর ও ইউরোপের বিশাল এলাকা এ সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এর সম্রাটকে বলা হত কায়সার। প্রজা সাধারণের গরিষ্ঠসংখ্যকই ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী। এ সূরা নাযিলের প্রাক্কালে শক্তি দু'টির মধ্যে ঘোরতর লড়াই চলছিল । যুদ্ধে ইরানের পাল্লাই সব দিক থেকে ভারী ছিল। রোমানদের কাছে তারা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য । প্রতিটি রণক্ষেত্রে রোমান বাহিনী হেরে যাচ্ছিল। তাদের শহরগুলো একের পর এক ইরানীদের দখলে চলে যাচ্ছিল। এক পর্যায়ে বায়তুল মুকাদ্দাসও তাদের হাতছাড়া হয়ে যায়। ইরানী সৈন্যরা সেখানে ব্যাপক ধ্বংসলীলা চালায়। সেখানে অবস্থিত খ্রিস্টানদের পবিব্রতম গীর্জাটিও তারা ধ্বংস করে ফেলে । শেষ পর্যন্ত পরিস্থিতি এমন দীড়াল যে, রোম-সম্রাট হিরাক্লিয়াস কোথায় গিয়ে আশ্রয় নেবে সেই জায়গা খুঁজে পাচ্ছিল না। ইরানীরা অগ্নিপূজারী হওয়ায় মন্কা মুকাররমার পৌন্তিলিকগণ স্বাভাবিকভাবেই তাদের প্রতি সহানুভূতিশীল ছিল। তাই যখনই তাদের কোন বিজয়-সংবাদ মক্কা মুকাররমায় পৌছত, তখন মুশরিকরা উল্লাসে ফেটে পড়ত এবং মুমিনদেরকে এই বলে খোচাত যে, দেখেছ আসমানী কিতাবে যারা বিশ্বাস রাখে সেই খ্িস্টানেরা কিভাবে ক্রমাগত পরাজয় বরণ করছে? অপর দিকে ইরানী জাতি, যারা কিনা আমাদেরই মত না কোন নবী মানে, না কোন কিতাব, তারা অব্যাহতভাবে জয়লাভ করছে! এখন বুঝে নাও কারা সত্যের উপর আছে। এ প্রেক্ষাপটেই সূরা রূম নাধিল করা হয়। এর সূচনাতেই ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, রোমানরা যদিও ফিলহাল পরাস্ত হয়েছে, কিন্তু বছর কয়েকের মধ্যেই তারা ইরানীদের বিরুদ্ধে জয়লাভ করবে এবং সে দিন আল্লাহর সাহায্য পেয়ে মুমিনগণ আনন্দিত হবে। এভাবে এ সুরায় একই সাথে দু*টি ভবিষ্যদ্বাণী রয়েছে। একটি রোমানদের সম্পর্কে যে, তারা সাম্প্রতিককালে পরাস্ত হলেও কয়েক বছরের মধ্যে ফের ঘুরে দীড়াবে এবং ইরানীদেরকে পর্যুদস্ত করবে । আর মুশরিকদের হাতে জুলুম-অত্যাচারের শিকার হলেও রোমানদের বিজয়কালে তারাও মুশরিকদের বিরুদ্ধে জয়যুক্ত হবে। সেই সময়কার পরিবেশ-পরিস্থিতি দৃষ্টে এ ভবিষ্যদ্বাণী . এমনই অকল্পনীয় ছিল যে, তখনকার চলমান অবস্থা সম্পর্কে অবগত কারও পক্ষে এ রকমের চিন্তাই করা সম্ভব ছিল না। মুমিনগণ তখন কাফেরদের অত্যাচার-উৎপীড়নে পিষ্ট ও ক্রিষ্ট। কোনও দিন তারা বিজয়ের হাসি হাসবে, বাহ্যত এর কোন সম্ভাবনাই দেখা যাচ্ছিল না। অপর দিকে রোমানদের তখন চরম নাজেহাল অবস্থা । ইরানীদের হাতে তাদের শক্তি ও সাম্রাজ্য . সম্পূর্ণ লণ্ভণ্ড। দূর-ভবিষ্যতেও যে তারা আবার আপন শক্তিতে দীড়াতে পারবে, এটা কল্পনা করা কঠিন ছিল। প্রখ্যাত রোমান এঁতিহাসিক এডওয়ার্ড গিবন এ ভবিষ্যদ্বাণী সম্পর্কে ফর্মা নং ভ/%.2110000109.00]া) .
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।