কুরআন হিফয হয়েছে। কিন্তু আফসোস! জীবন শেষ হয়ে এল, এক জিলদ কুরআন দেখার সৌভাগ্য আমার হল না।” আমাদের বন্ধুটির কাছে কুরআনের একটি জিলদ ছিল। তিনি তা হাদিয়া দিলেন। এ হাফেযে কুরআন তখন জার জার হয়ে কাদতে লাগলেন এবং বার বার কুরআন মাজীদের জিলদটিতে চুম্বন করতে লাগলেন!” ভাই সেলিম বলেন, “যদি কুরআনের শব্দে ও বাক্যে নূর ও বরকত না থাকত তাহলে তা স্মৃতিতে ধারণের জন্য মানব-হদয় এত ব্যাকুল হত না, বিশেষত যাদের অর্থ শেখার সুযোগ হয়নি তারাও কুরআনের হিফয ও তিলাওয়াতের জন্য এমন কুরবান হত না এবং তাহাজ্জুদে দীর্ঘ সময় দীড়িয়ে তিলাওয়াত করতে পারত না। বান্দার জন্য সবচেয়ে লযযত ও আনন্দের বিষয়ই তো এই যে, গভীর রাতে কিংবা শেষ রাতে আল্লাহর দরবারে দীড়িয়ে কালামে পাক পাঠ করবে। সুযুপ্ত রজনীর গভীর নির্জনতায় শুধু সে ও তার মাওলা! বান্দা পড়বে, মাওলা শুনবেন! মাওলার একান্ত সানিধ্যে বান্দা তার হৃদয়ের দুয়ার খুলে দিবে ।” তিনি আরো বলেন, “এ অনুপম স্বাদ ও লযযত প্রমাণ করে, কুরআন আল্লাহর মাখলুক নয়, তীর সিফাত ও কালাম। পৃথিবীতে আল্লাহর অসংখ্য মাখলুক রয়েছে, কিন্তু কোথাও তো নেই এত স্বাদ, এত লযযত ।' এই হল একজন সাদাসিধা আল্লাহর বান্দার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, যিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত তবে তথাকথিত বুদ্ধিজীবীদের আছরমুক্ত একজন ভদ্র ও সুশীল মানুষ এবং ইনশাআল্লাহ উলুল আলবাবের (বুদ্ধিমান) অন্তর্ভূক্ত । আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের অবস্থান বোঝার তাওফীক দিন এবং জীবনের সকল ক্ষেত্রে বিনয় ও আদব রক্ষা করার তাওফীক দান করুন। আমীন। পরিশেষে আল্লাহর দরবারে এ দুআই করছি, যা প্রথম খণ্ডের ভূমিকায় করেছিলাম । হে আল্লাহ! নারে ভারি করন | আমারা াধেসিভির (দোর আডালারী) ডাচ ভারি _রাখুন। আমাকে, আমার সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন, দোস্ত-আহবাব ও সমস্ত মুসলিমকে কুরআনের আস্বাদ ও আগ্রহ দান করুন। হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনার বান্দার ও আপনার বাঁদীর পুত্র। আমি আপদমস্তক আপনার কবজার ভেতর । আমার সম্পর্কে আপনার হুকুম সতত কার্যকর । আমার সম্পর্কে আপনার ফয়সালা সম্পূর্ণ ন্যায়ভিত্তিক । আপনি যে সকল নামে নিজেকে অভিহিত করেছেন, বা আপনি নিজ কিতাবে অবতীর্ণ করেছেন, বা আপনার কোন সৃষ্টিকে অবহিত করেছেন কিংবা নিজের কাছেই গায়ব রেখে দিয়েছেন, সেই সকল নামের উসীলায় আমি আপনার কাছে দরখাস্ত করছি যে, কুরআন মজীদকে আমার হৃদয়ের সজীবতা, আমার চোখের আলো, আমার দুঃখ-নিবারক ও আমার পেরেশানী বিদূরক বানিয়ে দিন-আল্লাহুম্মা আমীন! ছুম্মা আমীন। | /%/80 465 পপ ৫৪৮6৫ দত্ত ০৮৫ পপি পর্ণ 0 পপ ৮৮ ১৯ ১ এ০১ (৫ নে৬ ১ ০২০02৪৭৮৮৮১ খুজে ও 9০১ 4 ৮০৫১ নিচর্চি্ রঃ বিনীত তারিখ: ১৩/০৫/৩২ হিজরী মুহাম্মাদ আবদুল মালেক মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া প্রধান প্রাঙ্গণ : হযরতপুর, কেরানীগঞ্জ, ঢাকা ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।