Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Tafseer e Tawzeehul Quran 3
/ ৭৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পরিচিতি মন্কী সুরাসমূহে সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাওহীদ, রিসালাত ও আখেরাত, ইসলামের এই বুনিয়াদী আকীদাসমূহের উপর এ সুরারও কেন্দ্রীয় বিষয়বস্তু তাই। তবে এ সূরায় বিশেষভাবে “ফেরেশতাগণ আল্লাহ্‌র কন্যা”, মুশরিকদের এই ভ্রান্ত বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে। এ কারণেই সূরার সূচনা করা হয়েছে ফেরেশতাদের গুণাবলী বর্ণনার মাধ্যমে । _ তাছাড়া এ সূরায় আখেরাতে মানুষকে যে অবস্থাসমূহের সম্মুখীন হতে হবে তারও বিশ্লেষণ করা হয়েছে। সেই সঙ্গে কাফেরদেরকে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে সাবধান করা হয়েছে এবং স্পষ্ট ভাষায় তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের সর্বাত্মক বিরোধিতা সন্ত্ও দুনিয়ায়ও ইসলাম জয়যুক্ত হবেই হবে । আর এ প্রসঙ্গেই হযরত নূহ, হযরত লুত, হযরত মুসা, হযরত ইলিয়াস ও হযরত ইউনুস আলাইহিমুস সালামের ঘটনা সংক্ষেপে আর হযরত ইবরাহীম আলাইহিস সালামের ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। বিশেষত হযরত ইবরাহীম আলাইহিস সালামকে যে পুত্র কুরবানীর আদেশ করা হয়েছিল এবং তিনিও যে হুকুম হৃদয়গ্রাহী শৈলীতে বর্ণনা করা হয়েছে। সূরার প্রথম আয়াত থেকে এর নাম গৃহীত হয়েছে। ফডড/.8110001119.00100 .

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।