সুরা ইয়াসীন পরিচিতি এ সূরায় আল্লাহ তাআলা তার কুদরতের বিভিন্ন নিদর্শন তুলে ধরেছেন। এসব নিদর্শন কেবল সৃষ্টি জগতের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে এমনই নয়; বরং খোদ মানব অস্তিত্েও তা বিরাজমান । আল্লাহ তাআলার কুদরতের এসব প্রকাশ দ্বারা এক দিকে তো স্পষ্ট হচ্ছে যে, আল্লাহ তাআলা অসীম কুদরত ও হেকমতের মালিক আর যেই সত্তা এমন কুদরত ও হেকমতের মালিক নিজ প্রভূত চালানোর জন্য তার কোন রকম শরীক ও সহযোগীর দরকার নেই। সুতরাং ইবাদতের হকদার কেবল তিনিই। অপর দিকে কুদরতের এসব নিদর্শন সাক্ষ্য দেয় যে, যেই মহান সত্তা নিখিল বিশ্বকে এমন নিখুঁতভাবে সৃষ্টি করেছেন ও এমন বিন্ময়কর ব্যবস্থার অধীন করে দিয়েছেন তার পক্ষে মানুষকে তাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করা কিছুমাত্র কঠিন নয়। এভাবে কুদরতের এসব নিদর্শন দ্বারা তাওহীদ ও আখেরাতের বিশ্বাস সুস্পষ্টভাবে সপ্রমাণ হয়ে যায়। মহানবী সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দাওয়াত দেওয়ার জন্যই দুনিয়ায় এসেছিলেন যে, মানুষ যেন এসব নিদর্শনের মধ্যে চিন্তা করে নিজ আকীদা ও আমলকে শুধরে নেয়। এতদসত্্েও যারা এ দাওয়াত গ্রহণ করছে না, তারা কেবল নিজেদেরই ক্ষতি করছে। কেননা এর ফলে তারা আল্লাহ তাআলার পক্ষ হতে শাস্তি ভোগের উপযুক্ত হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গেই ১৩-২৯ নং আয়াতসমূহে একটি সম্প্রদায়ের উল্লেখ করা হয়েছে, যারা সত্যের ডাকে সাড়া তো দেয়ইনি, বরং সত্যের দাওয়াত দাতাদের প্রতি জুলুম-অত্যাচার ও বর্বরের মত আচরণ করেছিল। পরিণামে দীওয়াতদাতাগণ তো আল্লাহ তাআলার সত্ুষ্টি ও পতিত হয়েছে। এ সূরায় যেহেতু ইসলামী দাওয়াতকে অত্যন্ত অলঙ্কারপূর্ণ ও হৃদয়গ্রাহী ভাষায় পেশ করা হয়েছে, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি এ সূরাকে কুরআন মাজীদের “আত্মা” নামে অভিহিত করেছেন। জাগএঘম.9110090102.0007
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।